ক্যাটল ট্রেনে জামালপুর থেকে ঢাকায় আসছে ১২০০ গরু

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় ১২০০ পশু পরিবহনে বিশেষ ক্যাটল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। কম খরচ, নিরাপদ যাত্রা ও ঝামেলামুক্ত পরিবহন সুবিধার কারণে গরু ব্যবসায়ীদের কাছে ট্রেন এখন সবচেয়ে ভরসার মাধ্যম হয়ে উঠেছে। ব্যাপক চাহিদায় এরই মধ্যেই তিনটি ট্রেনের সব ওয়াগনের বুকিং সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া। আগামী শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৩টায় ইসলামপুর রেলস্টেশন থেকে প্রথম বিশেষ ক্যাটল ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। প্রতিটি ট্রেনে ২৫টি ওয়াগন রাখা হয়েছে এবং প্রতিটি ওয়াগনে পরিবহন করা হবে ১৬টি করে গরু। সেই হিসাবে একেকটি ট্রেনে প্রায় ৪০০টি গরু ঢাকায় নেওয়া সম্ভব হবে। রেলওয়ে সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পরিচালিত তিনটি ক্যাটল ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ রাখা হয়েছে। এসব ওয়াগনের মাধ্যমে প্রায় ১২০০ গরু ঢাকায় পরিবহন করা সম্ভব হবে। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা, ফলে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়ছে গড়ে মাত্র ৫০০ টাকা। ব্যাপক আগ্রহের কারণে ইসলামপুর থেকে এরই মধ

ক্যাটল ট্রেনে জামালপুর থেকে ঢাকায় আসছে ১২০০ গরু

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় ১২০০ পশু পরিবহনে বিশেষ ক্যাটল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। কম খরচ, নিরাপদ যাত্রা ও ঝামেলামুক্ত পরিবহন সুবিধার কারণে গরু ব্যবসায়ীদের কাছে ট্রেন এখন সবচেয়ে ভরসার মাধ্যম হয়ে উঠেছে। ব্যাপক চাহিদায় এরই মধ্যেই তিনটি ট্রেনের সব ওয়াগনের বুকিং সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া।

আগামী শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৩টায় ইসলামপুর রেলস্টেশন থেকে প্রথম বিশেষ ক্যাটল ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। প্রতিটি ট্রেনে ২৫টি ওয়াগন রাখা হয়েছে এবং প্রতিটি ওয়াগনে পরিবহন করা হবে ১৬টি করে গরু। সেই হিসাবে একেকটি ট্রেনে প্রায় ৪০০টি গরু ঢাকায় নেওয়া সম্ভব হবে।

ক্যাটল ট্রেনে জামালপুর থেকে ঢাকায় আসছে ১২০০ গরু

রেলওয়ে সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পরিচালিত তিনটি ক্যাটল ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ রাখা হয়েছে। এসব ওয়াগনের মাধ্যমে প্রায় ১২০০ গরু ঢাকায় পরিবহন করা সম্ভব হবে। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা, ফলে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়ছে গড়ে মাত্র ৫০০ টাকা। ব্যাপক আগ্রহের কারণে ইসলামপুর থেকে এরই মধ্যে সব ওয়াগনের বুকিং সম্পন্ন হয়েছে।

গরু ব্যবসায়ীরা বলছেন, ট্রেনের কারণে পরিবহন ব্যয় যেমন কমেছে, তেমনি পথে হয়রানি ও ঝুঁকিও কমেছে।

ক্যাটল ট্রেনে জামালপুর থেকে ঢাকায় আসছে ১২০০ গরু

ইসলামপুরের গরু ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, আগে ট্রাকে গরু নিতে গেলে পথে পথে চাঁদা দিতে হতো। এছাড়া যানজট ও নানা ঝামেলা ছিল। ট্রেনে এসব ঝামেলা নেই। এখন কম খরচে সহজেই গরু ঢাকায় নিতে পারছি।

এ বিষয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া জাগো নিউজকে বলেন, ক্যাটল ট্রেন চালুর পর ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। শুরুতে মাত্র ১৫টি ওয়াগন ছিল। এখন চাহিদা অনেক বেড়েছে। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এর চেয়ে বেশি ট্রেন দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে সব ট্রেনের ওয়াগন বুকিং সম্পন্ন হয়েছে। ইসলামপুর থেকে ট্রেন ছাড়ার পর এটি কোথাও থামবে না। সরাসরি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়ে পৌঁছাবে।

হৃদয় আহম্মেদ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow