ক্যানসার ইনস্টিটিউটের উপ-পরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কোপানোর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে তার ওপর হামলা চালানো হয়। হাসপাতালের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. আহমেদ হোসেন অফিস শেষ করে ক্যানসার হাসপাতাল থেকে তার বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাত ২-৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ক্যানসার হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তদের হামলায় আহমেদ হোসেনের শরীরের কয়েকটি জায়গায় ক্ষত হয়েছে। তাকে ক্যানসার হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কারা তাকে কুপিয়েছে এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও জানানো হয়েছে। বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 

ক্যানসার ইনস্টিটিউটের উপ-পরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কোপানোর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে তার ওপর হামলা চালানো হয়।

হাসপাতালের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. আহমেদ হোসেন অফিস শেষ করে ক্যানসার হাসপাতাল থেকে তার বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাত ২-৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ক্যানসার হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তদের হামলায় আহমেদ হোসেনের শরীরের কয়েকটি জায়গায় ক্ষত হয়েছে। তাকে ক্যানসার হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কারা তাকে কুপিয়েছে এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও জানানো হয়েছে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow