ক্যানসার হাসপাতালের চিকিৎসককে কোপানোর ঘটনায় ৩ জনের স্বীকারোক্তি
রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ড. আহমদ হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আরও ২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২২ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই এস এম আবু রায়হান ৫ আসামিকে আদালতে হাজির করেন। পরে তিনি আসামিদের মধ্যে শামস আল আসাদুজ্জামান শিকদার ওরফে রানা, সালাউদ্দিন এবং শরিফুল আলম করিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আমিনুল ইসলাম কাল্লু ও বদিউল আলম সাজ্জাদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শামস আল আসাদুজ্জামান, আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে সালাউদ্দিন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত শরীফুলের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর হয়েছে বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন। তিনি জানান, আমিনুল ইসলাম কাল্লু ও বদিউল আলম সাজ্জাদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আগামীকাল শুনানি করবেন বলে জানান। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামীকাল বৃহস্প
রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ড. আহমদ হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আরও ২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২২ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই এস এম আবু রায়হান ৫ আসামিকে আদালতে হাজির করেন।
পরে তিনি আসামিদের মধ্যে শামস আল আসাদুজ্জামান শিকদার ওরফে রানা, সালাউদ্দিন এবং শরিফুল আলম করিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আমিনুল ইসলাম কাল্লু ও বদিউল আলম সাজ্জাদকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শামস আল আসাদুজ্জামান, আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে সালাউদ্দিন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত শরীফুলের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর হয়েছে বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।
তিনি জানান, আমিনুল ইসলাম কাল্লু ও বদিউল আলম সাজ্জাদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আগামীকাল শুনানি করবেন বলে জানান। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামীকাল বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) দুপুরে অফিস শেষে বাসায় ফেরার পথে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম করে দুইজন। এ ঘটনায় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির মঙ্গলবার বনানী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রথমে আসামি ইউসুফ আলী ও নেছার আহমেদকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের কারাগারে পাঠানো হয়। এরপর এই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।
What's Your Reaction?