ক্যারিয়ারসেরা অবস্থানে শান্ত, নাহিদ রানা এগোলেন পাঁচ ধাপ

দুর্দান্ত পারফরম্যান্সে মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারানোর পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের। এই জয় ছিল চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের প্রথম জয়। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচসেরা নির্বাচিত হন। প্রথম ইনিংসে নিজের নবম টেস্ট সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে করেন গুরুত্বপূর্ণ ৮৭ রান। এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন শান্ত, যা তার ক্যারিয়ারের সেরা। বাংলাদেশের আরও দুই অভিজ্ঞ ব্যাটারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে ২৬তম এবং মুমিনুল হক ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠে এসেছেন। বোলারদের মধ্যেও এসেছে সুখবর। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে উঠেছেন। দীর্ঘদিন পর টেস্টে ফেরা পেসার তাসকিন আহমেদ চার উইকেট শিকার করে আবারও র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন। তিনি এখন আছেন ৪৮তম স্থানে। এছাড়া তরুণ গতিতারকা না

ক্যারিয়ারসেরা অবস্থানে শান্ত, নাহিদ রানা এগোলেন পাঁচ ধাপ

দুর্দান্ত পারফরম্যান্সে মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারানোর পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের।

এই জয় ছিল চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের প্রথম জয়। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচসেরা নির্বাচিত হন।

প্রথম ইনিংসে নিজের নবম টেস্ট সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে করেন গুরুত্বপূর্ণ ৮৭ রান। এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন শান্ত, যা তার ক্যারিয়ারের সেরা।

বাংলাদেশের আরও দুই অভিজ্ঞ ব্যাটারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে ২৬তম এবং মুমিনুল হক ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের মধ্যেও এসেছে সুখবর। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে উঠেছেন।

দীর্ঘদিন পর টেস্টে ফেরা পেসার তাসকিন আহমেদ চার উইকেট শিকার করে আবারও র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন। তিনি এখন আছেন ৪৮তম স্থানে।

এছাড়া তরুণ গতিতারকা নাহিদ রানা দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পাঁচ উইকেট শিকার করে পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে পৌঁছেছেন।

অন্যদিকে, হারের ম্যাচেও পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে আবারও আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন। তিনি বর্তমানে আছেন ২৮তম স্থানে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow