ক্যাশহীন লেনদেন সম্প্রসারণে নগদ-মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি

দেশব্যাপী আন্তঃপরিচালনযোগ্য লেনদেন সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নগদ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সম্পন্ন হয়। রোববার (১ মার্চ) নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে সম্পাদিত এনপিএসবি ও বাংলা কিউআর লেনদেনের সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এ সেবা আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল) ক্যাশহীন লেনদেন সেবার পরিসর সম্প্রসারণের মাধ্যমে একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতি ও স্মার্ট গভর্নেন্স প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদ লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্

ক্যাশহীন লেনদেন সম্প্রসারণে নগদ-মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি
দেশব্যাপী আন্তঃপরিচালনযোগ্য লেনদেন সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নগদ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সম্পন্ন হয়। রোববার (১ মার্চ) নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে সম্পাদিত এনপিএসবি ও বাংলা কিউআর লেনদেনের সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এ সেবা আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল) ক্যাশহীন লেনদেন সেবার পরিসর সম্প্রসারণের মাধ্যমে একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতি ও স্মার্ট গভর্নেন্স প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদ লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, সামনের দিনে আরো বেশি সহযোগিতাপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করা সম্ভব। পাশাপাশি দেশব্যাপী ডিজিটাল পেমেন্টকে আরও ছড়িয়ে দিতে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক প্রকল্প অব্যাহত থাকবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow