ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন শরীয়তপুরের রেনু বেগম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে চতুর্থ মোটরসাইকেল পেলেন শরীয়তপুর নড়িয়া শাখার গ্রাহক রেনু বেগম। ইতালি প্রবাসী মাসুম হোসাইনের পাঠানো ৮৫ হাজার ৩০০ টাকা রেমিট্যান্সের প্রেক্ষিতে তিনি এই পুরস্কার পেয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন। এসময় ব্যাংকের ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। জানা গেছে, মাহে রমজান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটর সাইকেল উপহার দেওয়া হচ্ছে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট উপহার পাবেন। ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত এ অফার চলবে। এমআইএইচএস

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন শরীয়তপুরের রেনু বেগম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে চতুর্থ মোটরসাইকেল পেলেন শরীয়তপুর নড়িয়া শাখার গ্রাহক রেনু বেগম। ইতালি প্রবাসী মাসুম হোসাইনের পাঠানো ৮৫ হাজার ৩০০ টাকা রেমিট্যান্সের প্রেক্ষিতে তিনি এই পুরস্কার পেয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন। এসময় ব্যাংকের ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

জানা গেছে, মাহে রমজান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটর সাইকেল উপহার দেওয়া হচ্ছে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট উপহার পাবেন। ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত এ অফার চলবে।

এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow