ক্রিমিয়া উপদ্বীপে রুশ এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত
রাশিয়ার ক্রিমিয়ার উপদ্বীপে একটি এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে বিমানের পাইলট বেরিয়ে আসেন এবং তার জীবন নিরাপদ আছে বলে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (৩ এপ্রিল) এই সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানের ক্রু ইজেক্ট করেছে এবং একটি গ্রাউন্ড সার্চ ও রেসকিউ টিম দ্বারা পাইলটকে উদ্ধার করা হয়েছে। পাইলটদের জীবন নিয়ে কোনো হুমকি নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানটি প্রায় সকাল ১১:০০ (মস্কো সময়, ০৯০০ জিএমটি) একটি নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে এবং বিমানটি কোনো গোলাবারুদ বহন করছিল না। এই সপ্তাহের শুরুতে, রাশিয়া জানিয়েছিল যে, একটি এন-২৬ সামরিক পরিবহন বিমান ক্রিমিয়ার উপর দিয়ে নির্ধারিত ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় ২৯ জন মারা গিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত এন-২৬ বিমানে ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। কেএম
রাশিয়ার ক্রিমিয়ার উপদ্বীপে একটি এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে বিমানের পাইলট বেরিয়ে আসেন এবং তার জীবন নিরাপদ আছে বলে জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (৩ এপ্রিল) এই সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানের ক্রু ইজেক্ট করেছে এবং একটি গ্রাউন্ড সার্চ ও রেসকিউ টিম দ্বারা পাইলটকে উদ্ধার করা হয়েছে। পাইলটদের জীবন নিয়ে কোনো হুমকি নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানটি প্রায় সকাল ১১:০০ (মস্কো সময়, ০৯০০ জিএমটি) একটি নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে এবং বিমানটি কোনো গোলাবারুদ বহন করছিল না।
এই সপ্তাহের শুরুতে, রাশিয়া জানিয়েছিল যে, একটি এন-২৬ সামরিক পরিবহন বিমান ক্রিমিয়ার উপর দিয়ে নির্ধারিত ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় ২৯ জন মারা গিয়েছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত এন-২৬ বিমানে ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।
কেএম
What's Your Reaction?