ক্লিনজিং ওয়েল নাকি মেকআপ রিমুভার? কোনটি ত্বকের জন্য ভালো
দিন শেষে মেকআপ তুলতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন - ক্লিনজিং ওয়েল ব্যবহার করবেন, নাকি সাধারণ মেকআপ রিমুভার? বাজারে দুই ধরনের পণ্যই জনপ্রিয়। তবে সব ত্বকের জন্য একই জিনিস উপযোগী নয়। ত্বকের ধরন, ব্যবহৃত মেকআপ এবং ত্বকের সংবেদনশীলতার ওপর নির্ভর করে সঠিক পণ্য বেছে নেওয়া উচিত। মেকআপ পুরোপুরি পরিষ্কার না হলে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ, রুক্ষতা বা ত্বক নিস্তেজ দেখানোর মতো সমস্যা হতে পারে। তাই শুধু মেকআপ তোলা নয়, ত্বকের ক্ষতি না করে পরিষ্কার করাও জরুরি। ক্লিনজিং ওয়েল কীভাবে কাজ করে?ক্লিনজিং ওয়েল তেল-ভিত্তিক হওয়ায় ওয়াটারপ্রুফ সানস্ক্রিন, ভারী মেকআপ ও লং-লাস্টিং প্রোডাক্ট সহজে গলিয়ে তুলে ফেলতে পারে। এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতাও তুলনামূলকভাবে ভালো রাখে। যাদের জন্য ভালোশুষ্ক ত্বক, কম্বিনেশন ত্বক, ভারী মেকআপ ব্যবহারকারী এবং যারা ডাবল ক্লিনজিং করেন – তাদের জন্য এটি ভালো উপায়। মেকআপ রিমুভার কীভাবে কাজ করে?মেকআপ রিমুভার সাধারণত মাইসেলার ওয়াটার, লিকুইড বা ওয়াইপ আকারে পাওয়া যায়। হালকা মেকআপ, সানস্ক্রিন বা দৈনন্দিন পরিষ্কারের জন্য এটি সুবিধাজনক। যাদের জন্য ভালোতেলতেলে ত্বক, সংবেদনশীল ত্বক (মৃদু ফর্মুলা হলে), হালক
দিন শেষে মেকআপ তুলতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন - ক্লিনজিং ওয়েল ব্যবহার করবেন, নাকি সাধারণ মেকআপ রিমুভার? বাজারে দুই ধরনের পণ্যই জনপ্রিয়। তবে সব ত্বকের জন্য একই জিনিস উপযোগী নয়। ত্বকের ধরন, ব্যবহৃত মেকআপ এবং ত্বকের সংবেদনশীলতার ওপর নির্ভর করে সঠিক পণ্য বেছে নেওয়া উচিত।
মেকআপ পুরোপুরি পরিষ্কার না হলে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ, রুক্ষতা বা ত্বক নিস্তেজ দেখানোর মতো সমস্যা হতে পারে। তাই শুধু মেকআপ তোলা নয়, ত্বকের ক্ষতি না করে পরিষ্কার করাও জরুরি।
ক্লিনজিং ওয়েল কীভাবে কাজ করে?
ক্লিনজিং ওয়েল তেল-ভিত্তিক হওয়ায় ওয়াটারপ্রুফ সানস্ক্রিন, ভারী মেকআপ ও লং-লাস্টিং প্রোডাক্ট সহজে গলিয়ে তুলে ফেলতে পারে। এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতাও তুলনামূলকভাবে ভালো রাখে।
যাদের জন্য ভালো
শুষ্ক ত্বক, কম্বিনেশন ত্বক, ভারী মেকআপ ব্যবহারকারী এবং যারা ডাবল ক্লিনজিং করেন – তাদের জন্য এটি ভালো উপায়।
মেকআপ রিমুভার কীভাবে কাজ করে?
মেকআপ রিমুভার সাধারণত মাইসেলার ওয়াটার, লিকুইড বা ওয়াইপ আকারে পাওয়া যায়। হালকা মেকআপ, সানস্ক্রিন বা দৈনন্দিন পরিষ্কারের জন্য এটি সুবিধাজনক।
যাদের জন্য ভালো
তেলতেলে ত্বক, সংবেদনশীল ত্বক (মৃদু ফর্মুলা হলে), হালকা মেকআপ ব্যবহারকারী এবং দ্রুত সমাধান চান যারা, তারা এটি ব্যবহার করতে পারেন।
কোনটি ত্বকের জন্য ভালো?
১. শুষ্ক ত্বক হলে
ক্লিনজিং ওয়েল ভালো বিকল্প হতে পারে। এটি পরিষ্কার করার পাশাপাশি ত্বক শুষ্ক হতে দেয় না।
২. তেলতেলে বা ব্রণপ্রবণ ত্বক হলে
মৃদু ও নন-কমেডোজেনিক মেকআপ রিমুভার বা মাইসেলার ওয়াটার ভালো হতে পারে। তবে সঠিক ক্লিনজিং ওয়েলও ব্যবহার করা যায়।
৩. ভারী মেকআপ করলে
ক্লিনজিং ওয়েল বেশি কার্যকর। এটি ওয়াটারপ্রুফ মেকআপ তুলতে সহজ কাজ করে।
৪. দ্রুত ও সহজ সমাধান চাইলে
মেকআপ রিমুভার সুবিধাজনক, বিশেষ করে ভ্রমণে বা ব্যস্ত সময়ে।
যা মনে রাখবেন
যে পণ্যই ব্যবহার করুন, পরে হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া ভালো। এতে অবশিষ্ট ময়লা ও প্রোডাক্ট উঠে যায়। সুগন্ধিযুক্ত বা ত্বকে জ্বালা তৈরি করে এমন পণ্য এড়িয়ে চলুন।
কোনটি ভালো - প্রশ্নের একক উত্তর নেই। আপনার ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্যই সবচেয়ে ভালো। ত্বককে বুঝে সিদ্ধান্ত নিন, তাহলেই মিলবে সেরা ফল।
সূত্র: মায়ো ক্লিনিক, আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি, ক্লিভল্যান্ড ক্লিনিক
এএমপি/জেআইএম
What's Your Reaction?