ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে-এ চিন্তা যদি করেন, তাহলে আমার কাছে আসতে হবে না। আমি সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করব। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। ফরহাদ হোসেন আজাদ বলেন, সাধারণ জনগণের ভোটেই আমরা এমপি হয়েছি, সরকার গঠন করেছি। কাজেই আপনি অপকর্ম করবেন এর দায়ভার দল বহন করবে না, মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না এবং আমি ফরহাদ হোসেন আজাদও গ্রহণ করব না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিগত দিনে কী ভুল করেছেন, কী অন্যায় করেছেন, কী ত্রুটি করেছেন সেগুলোর আত্মসমালোচনা করে সংশোধন হওয়ার চেষ্টা করুন। তিনি বলেন, এমপি-মন্ত্রী হয়েছি পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পর আবার আপনাদের সামনে হাজির হতে হবে। একটি কথা মনে রাখবেন, আপনারও যেমন একটি ভোট, ওই সাধারণ মানুষেরও একটি ভোট। স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনি যেই হন না কেন, চেয়ারম্যান, মেম্ব

ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে-এ চিন্তা যদি করেন, তাহলে আমার কাছে আসতে হবে না। আমি সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করব। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। ফরহাদ হোসেন আজাদ বলেন, সাধারণ জনগণের ভোটেই আমরা এমপি হয়েছি, সরকার গঠন করেছি। কাজেই আপনি অপকর্ম করবেন এর দায়ভার দল বহন করবে না, মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না এবং আমি ফরহাদ হোসেন আজাদও গ্রহণ করব না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিগত দিনে কী ভুল করেছেন, কী অন্যায় করেছেন, কী ত্রুটি করেছেন সেগুলোর আত্মসমালোচনা করে সংশোধন হওয়ার চেষ্টা করুন। তিনি বলেন, এমপি-মন্ত্রী হয়েছি পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পর আবার আপনাদের সামনে হাজির হতে হবে। একটি কথা মনে রাখবেন, আপনারও যেমন একটি ভোট, ওই সাধারণ মানুষেরও একটি ভোট। স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনি যেই হন না কেন, চেয়ারম্যান, মেম্বার কিংবা নেতা, আমার মেসেজ ক্লিয়ার, যদি আমার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাই, এক সেকেন্ড দেরি করব না, দল থেকে বহিষ্কার করব এবং আইনপ্রয়োগকারী সংস্থার কাছে তুলে দেব।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow