ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণ সহজ করতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার (২৭ জুলাই) দুপুরে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিগ ওয়েভ)-এ ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬’ উপলক্ষে আয়োজিত ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিত করা এবং নতুন রপ্তানি বাজার সৃষ্টি করতে বিদেশের বাণিজ্য মেলায় অংশগ্রহণের বিকল্প নেই। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা আন্তর্জাতিক মেলায় অংশ নিতে পারেন না। এ বাস্তবতা বিবেচনায় রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফ করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার ব্যাবসাবান্ধব পরিবেশ গড়ে

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণ সহজ করতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির।

সোমবার (২৭ জুলাই) দুপুরে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিগ ওয়েভ)-এ ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬’ উপলক্ষে আয়োজিত ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিত করা এবং নতুন রপ্তানি বাজার সৃষ্টি করতে বিদেশের বাণিজ্য মেলায় অংশগ্রহণের বিকল্প নেই। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা আন্তর্জাতিক মেলায় অংশ নিতে পারেন না। এ বাস্তবতা বিবেচনায় রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফ করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার ব্যাবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

খন্দকার আবদুল মুক্তাদির আরও জানান, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা চালুর কাজও এগিয়ে চলছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

এ সময় বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার ও লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নাসির খান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, বিভিন্ন প্রস্তাবনা এবং কুনমিং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা শোনেন এবং তাদের বিভিন্ন বিষয়ে মতামত দেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে বাণিজ্যমন্ত্রী ও অতিথিরা রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটারের মোড়ক উন্মোচন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow