খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক নেতাকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নীতিদত্ত চাকমা, যিনি সংগঠনটির উপজেলা সমন্বয়কের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে ওই এলাকায় গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতারা প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে অভিযোগ তুলেছেন। তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা দাবি করেন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. কায় কিসলু জানান, নিহতের মরদেহ বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক নেতাকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নীতিদত্ত চাকমা, যিনি সংগঠনটির উপজেলা সমন্বয়কের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে ওই এলাকায় গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতারা প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে অভিযোগ তুলেছেন। তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা দাবি করেন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

অন্যদিকে খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. কায় কিসলু জানান, নিহতের মরদেহ বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow