খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৬ মার্চ) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে করে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, তাছাড়া দীঘিনালা জোনের সেনাবাহিনী ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামালসহ সবকিছু পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একাধিক ব্যবসায়ী বলেন, গভীর রাতে আগুন লাগার কারণে দোকানের কোনো কিছু রক্ষা করতে পারিনি, সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, রাত আনুমানিক ৩টার দিকে আগুন লেগে প্রা

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৬ মার্চ) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে করে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, তাছাড়া দীঘিনালা জোনের সেনাবাহিনী ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামালসহ সবকিছু পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একাধিক ব্যবসায়ী বলেন, গভীর রাতে আগুন লাগার কারণে দোকানের কোনো কিছু রক্ষা করতে পারিনি, সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, রাত আনুমানিক ৩টার দিকে আগুন লেগে প্রায় ৩৫টি দোকান পুড়ে চাই হয়ে যাএতে প্রায় ৪-৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস খাগড়াছড়ির স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ৩টা ১০মিনিটের সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তে সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

প্রবীর সুমন/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow