খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ভারতীয় মুদ্রা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটে।  সোমবার (২৭ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন যামিনীপাড়া জোন অধিনায়ক (৪০ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল খালেদ ইবনে হোসেন। এর আগে রোববার (২৬ জুলাই) গভীর রাতে উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া জোন অধিনায়ক (৪০ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল খালেদ ইবনে হোসেনের নেতৃত্বে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি বিশেষ দল গভীর রাতে জোন আওতাধীন দুর্গম এলাকায় অভিযান চালায়। ​অভিযানকালে বিজিবি সদস্যরা ​৪টি পিস্তল (২টি দেশি ও ২টি বিদেশি), ​১৪ রাউন্ড তাজা অ্যামুনিশন (গুলি), ​৫ রাউন্ড এফসিসি এবং ​১৬০০ ভারতীয় রুপি উদ্ধার করে। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে টহলদল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা জব্দকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ভারতীয় মুদ্রা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটে। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন যামিনীপাড়া জোন অধিনায়ক (৪০ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল খালেদ ইবনে হোসেন। এর আগে রোববার (২৬ জুলাই) গভীর রাতে উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া জোন অধিনায়ক (৪০ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল খালেদ ইবনে হোসেনের নেতৃত্বে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি বিশেষ দল গভীর রাতে জোন আওতাধীন দুর্গম এলাকায় অভিযান চালায়। ​অভিযানকালে বিজিবি সদস্যরা ​৪টি পিস্তল (২টি দেশি ও ২টি বিদেশি), ​১৪ রাউন্ড তাজা অ্যামুনিশন (গুলি), ​৫ রাউন্ড এফসিসি এবং ​১৬০০ ভারতীয় রুপি উদ্ধার করে।

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে টহলদল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা জব্দকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। আনুমানিক ৮-১০ মিনিট থেমে থেমে গুলিবিনিময়ের পর সশস্ত্র চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় কোনো পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি।

যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেদ ইবনে হোসেন বলেন, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিবিড় পর্যবেক্ষণ এবং কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow