খামেনিকে হত্যা, জম্মু-কাশ্মীরসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, বুদগাম, বান্দিপোরা, অনন্তনাগ এবং পুলওয়ামায়ও হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ভারতের বিশিষ্ট শিয়া ধর্মগুরু মাওলানা ইয়াসুব আব্বাস এই হত্যাকাণ্ডকে বিশ্ব সম্প্রদায়ের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। খামেনির হত্যাকাণ্ডে ‘অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড’ তিন দিনের শোক ঘোষণা করেছে। রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮ টায় লখনৌয়ের ইমামবাড়ায় বৃহৎ আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। মাওলানা ইয়াসুব আব্বাস বলেন, এসময় আমরা সবাই কালো পোশাক পরবো ও আমাদের বাড়িতে কালো পতাকা প্রদর্শন করবো। ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে জম্মু ও কাশ্মীরের শোক পালনকারীদের শান্তিপূর্ণভাবে শোক পালনের অনুমতি দেওয়া হচ্ছে। পুলিশ এবং প্রশাসনের সর্বোচ্চ সংযম অবলম্বন করা উচিত এবং বলপ্রয়োগ বা বিধিনিষেধমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকা উচিত। ভারতে অবস্থিত ইরানের দূতাবাস সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকে ‘অমা

খামেনিকে হত্যা, জম্মু-কাশ্মীরসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, বুদগাম, বান্দিপোরা, অনন্তনাগ এবং পুলওয়ামায়ও হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ভারতের বিশিষ্ট শিয়া ধর্মগুরু মাওলানা ইয়াসুব আব্বাস এই হত্যাকাণ্ডকে বিশ্ব সম্প্রদায়ের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।

খামেনির হত্যাকাণ্ডে ‘অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড’ তিন দিনের শোক ঘোষণা করেছে। রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮ টায় লখনৌয়ের ইমামবাড়ায় বৃহৎ আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। মাওলানা ইয়াসুব আব্বাস বলেন, এসময় আমরা সবাই কালো পোশাক পরবো ও আমাদের বাড়িতে কালো পতাকা প্রদর্শন করবো।

ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে জম্মু ও কাশ্মীরের শোক পালনকারীদের শান্তিপূর্ণভাবে শোক পালনের অনুমতি দেওয়া হচ্ছে। পুলিশ এবং প্রশাসনের সর্বোচ্চ সংযম অবলম্বন করা উচিত এবং বলপ্রয়োগ বা বিধিনিষেধমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকা উচিত।

ভারতে অবস্থিত ইরানের দূতাবাস সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকে ‘অমার্জনীয় অপরাধ’ বলে অভিহিত করেছে। এতে আরও বলা হয়েছে, ভারতে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস বিশ্বজুড়ে স্বাধীন ও স্বাধীনতাকামী সরকারগুলোকে এই নির্মম অপরাধের তীব্র নিন্দা জানাতে এবং আইনশৃঙ্খলা ও আগ্রাসনের মুখে নীরব থাকা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

শনিবার ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর রোববার (১ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির (৮৬) মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এর প্রতিক্রিয়ায়, ইরান উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, জর্ডান, কাতার ও কুয়েত লক্ষ্য করে আক্রমণ শুরু করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow