খামেনির ছেলেকে নিয়ে ট্রাম্প বললেন, সে দুর্বল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির ছেলে মুজতবা খামেনিকে দেশটির পরবর্তী নেতা হিসেবে মেনে নেবে না যুক্তরাষ্ট্র। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মুজতবা খামেনি তার বাবার উত্তরসূরি হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও ওয়াশিংটনের কাছে এটি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একজন নতুন নেতাকে দেখতে চায়, যিনি ইরানে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারবেন। ট্রাম্প মুজতবা খামেনিকে ‘দুর্বল ব্যক্তি’ বলেও উল্লেখ করেন। ট্রাম্প আরও বলেন, যদি ইরানের পরবর্তী নেতৃত্ব আগের নীতিই অনুসরণ করে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে আবারও যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনায় ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার কথাও উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির ছেলে মুজতবা খামেনিকে দেশটির পরবর্তী নেতা হিসেবে মেনে নেবে না যুক্তরাষ্ট্র।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মুজতবা খামেনি তার বাবার উত্তরসূরি হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও ওয়াশিংটনের কাছে এটি গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একজন নতুন নেতাকে দেখতে চায়, যিনি ইরানে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারবেন। ট্রাম্প মুজতবা খামেনিকে ‘দুর্বল ব্যক্তি’ বলেও উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, যদি ইরানের পরবর্তী নেতৃত্ব আগের নীতিই অনুসরণ করে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে আবারও যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনায় ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার কথাও উল্লেখ করেন।
What's Your Reaction?