খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, ইরান আসলে আলি খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করছে না। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘স্বৈরশাসক আলি খামেনির মৃত্যুতে ইরান শোক করছে না।’  তিনি আরও দাবি করেন, ইরান ক্ষোভে ফুঁসছে। তার ভাষায়, ‘ইরান শোক করছে ৮ ও ৯ জানুয়ারিতে খামেনি, গালিবাফ এবং তাদের হাতে নিহত ৪০ হাজারেরও বেশি ইরানি ছেলে-মেয়ের জন্য।’  পাহলভি ওই সময় ইরানের একটি গণআন্দোলনের দমন অভিযানের কথা উল্লেখ করেন, যেখানে ব্যাপক প্রাণহানির অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, ‘ইরানি জনগণের সম্পদ ব্যয় করে এই আয়োজন করা হচ্ছে, অথচ সেখানে কোনো গণতান্ত্রিক দেশের নেতা উপস্থিত হননি।’ নির্বাসিত এই যুবরাজ দাবি করেন, তেহরানে যা দেখা যাচ্ছে তা জাতীয় শোক নয়, বরং ‘ন্যায্য ক্ষোভ’। তার মতে, এই ক্ষোভ এবং ‘বীরত্বপূর্ণ প্রতিরোধ’ শেষ পর্যন্ত বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাবে। উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে দেশটিতে উপস্থিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সাবেক সর্বোচ্চ এ নেতাকে শেষবিদায় জানাতে জড়ো হয়েছেন লাখ লাখ

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, ইরান আসলে আলি খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করছে না।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘স্বৈরশাসক আলি খামেনির মৃত্যুতে ইরান শোক করছে না।’ 

তিনি আরও দাবি করেন, ইরান ক্ষোভে ফুঁসছে। তার ভাষায়, ‘ইরান শোক করছে ৮ ও ৯ জানুয়ারিতে খামেনি, গালিবাফ এবং তাদের হাতে নিহত ৪০ হাজারেরও বেশি ইরানি ছেলে-মেয়ের জন্য।’ 

পাহলভি ওই সময় ইরানের একটি গণআন্দোলনের দমন অভিযানের কথা উল্লেখ করেন, যেখানে ব্যাপক প্রাণহানির অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ‘ইরানি জনগণের সম্পদ ব্যয় করে এই আয়োজন করা হচ্ছে, অথচ সেখানে কোনো গণতান্ত্রিক দেশের নেতা উপস্থিত হননি।’

নির্বাসিত এই যুবরাজ দাবি করেন, তেহরানে যা দেখা যাচ্ছে তা জাতীয় শোক নয়, বরং ‘ন্যায্য ক্ষোভ’। তার মতে, এই ক্ষোভ এবং ‘বীরত্বপূর্ণ প্রতিরোধ’ শেষ পর্যন্ত বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাবে।

উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে দেশটিতে উপস্থিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সাবেক সর্বোচ্চ এ নেতাকে শেষবিদায় জানাতে জড়ো হয়েছেন লাখ লাখ ইরানি নাগরিকও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow