খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে নিরাপত্তা টহল চলাকালে হামলায় বাসিজ স্বেচ্ছাসেবী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন পথচারী আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খোরাসান রাযাভি প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থানীয় ইউনিট ইমাম রেজা গার্ড কর্পস। খবর প্রেস টিভির। বিবৃতিতে জানানো হয়, নিহত দুই সদস্যের নাম সাইয়্যেদ সাজ্জাদ আলাভি ও মেহদি হোনারমান্দ। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তারা ইমাম রেজার পবিত্র মাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সারাফরাজান স্কয়ার এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হলে তারা নিহত হন। হামলায় আহত এক পথচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইমাম রেজা গার্ড কর্পস জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে নিরাপত্তা টহল চলাকালে হামলায় বাসিজ স্বেচ্ছাসেবী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন পথচারী আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খোরাসান রাযাভি প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থানীয় ইউনিট ইমাম রেজা গার্ড কর্পস। খবর প্রেস টিভির।
বিবৃতিতে জানানো হয়, নিহত দুই সদস্যের নাম সাইয়্যেদ সাজ্জাদ আলাভি ও মেহদি হোনারমান্দ।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তারা ইমাম রেজার পবিত্র মাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সারাফরাজান স্কয়ার এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হলে তারা নিহত হন।
হামলায় আহত এক পথচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইমাম রেজা গার্ড কর্পস জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
What's Your Reaction?