খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মঙ্গলবার রাতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান। সফরের প্রথম সকালের আনুষ্ঠানিকতা হিসেবে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। কূটনৈতিক সূত্র জানায়, তার এ সফরের মূল লক্ষ্য ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করা। সফরের অন্যান্য গুরুত্বপূর্ণ সূচিতে রয়েছে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ। এছাড়া তিনি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা ও নৈশ্যভোজেও অংশ নেবেন। সফরের শেষ দিনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। এরপরই ঢাকা ত্যাগ করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও ভূ–রাজনৈতিক বিষয়গুলো আলোচনায় থাকবে। বিশেষভাবে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সই করা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট) চুক্তি মেনে চলার বার্তা ন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মঙ্গলবার রাতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান। সফরের প্রথম সকালের আনুষ্ঠানিকতা হিসেবে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
কূটনৈতিক সূত্র জানায়, তার এ সফরের মূল লক্ষ্য ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করা। সফরের অন্যান্য গুরুত্বপূর্ণ সূচিতে রয়েছে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ। এছাড়া তিনি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা ও নৈশ্যভোজেও অংশ নেবেন।
সফরের শেষ দিনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। এরপরই ঢাকা ত্যাগ করবেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও ভূ–রাজনৈতিক বিষয়গুলো আলোচনায় থাকবে। বিশেষভাবে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সই করা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট) চুক্তি মেনে চলার বার্তা নতুন সরকারের প্রতি পৌঁছে দেওয়া হবে। এছাড়া ব্যবসা, বাণিজ্য, প্রতিরক্ষা ও ভিসাসহ অন্যান্য বিষয়েও যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকতে পারে।
জেপিআই/এমআইএইচএস
What's Your Reaction?