খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, জামিন পেলেন সেই লাভলু

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর গাড়িবহরে হামলার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে জামিন দিয়েছেন আদালত। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগ-এর মাস্টারদা সূর্যসেন হল শাখার সভাপতি ছিলেন। রবিবার (২৬ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন লাভলু মোল্লা শিশির। এ ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে চলতি বছরের ৫ এপ্রিল শাহবাগ থানার এই মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। মামলার সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, জামিন পেলেন সেই লাভলু

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর গাড়িবহরে হামলার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে জামিন দিয়েছেন আদালত। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগ-এর মাস্টারদা সূর্যসেন হল শাখার সভাপতি ছিলেন।

রবিবার (২৬ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন লাভলু মোল্লা শিশির। এ ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে চলতি বছরের ৫ এপ্রিল শাহবাগ থানার এই মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন।

বিকেল সাড়ে ৫টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow