খাল খননে কর্মসংস্থান ও পানির সংকট নিরসন হবে : প্রতিমন্ত্রী পুতুল

নাটোরের বাগাতিপাড়ায় খাল খননের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও পানির সংকট দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। সোমবার (৪ মে) সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সরকারপাড়া আহমেদ শরিফের বাড়ির নিকট কালভার্ট থেকে বড়াল নদী পর্যন্ত এবং জামনগর ইউনিয়নের পুকুরপাড়া আহাদের জমির কাছ থেকে বড়াল নদী গামী দুটি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। ফারজানা শারমিন পুতুল বলেন, খাল খননের ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে এ অঞ্চলে পানির অভাব অনেকটাই কমে আসবে। গ্রামীণ জনপদের উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি। তিনি আরও বলেন, সরকার এমন একটি দেশ গড়তে কাজ করছে যেখানে মাছ চাষ, পানি ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হবে। এতে অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমবে। নারীদের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করা হবে, যার বড় একটি অংশ নারীদের জন্য নির্ধারিত থাকবে। লালপুর-বাগাতিপাড়ায় নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় তিনি নির্বাচনী এলাকায় মিট প্র

খাল খননে কর্মসংস্থান ও পানির সংকট নিরসন হবে : প্রতিমন্ত্রী পুতুল

নাটোরের বাগাতিপাড়ায় খাল খননের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও পানির সংকট দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

সোমবার (৪ মে) সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সরকারপাড়া আহমেদ শরিফের বাড়ির নিকট কালভার্ট থেকে বড়াল নদী পর্যন্ত এবং জামনগর ইউনিয়নের পুকুরপাড়া আহাদের জমির কাছ থেকে বড়াল নদী গামী দুটি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, খাল খননের ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে এ অঞ্চলে পানির অভাব অনেকটাই কমে আসবে। গ্রামীণ জনপদের উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি।

তিনি আরও বলেন, সরকার এমন একটি দেশ গড়তে কাজ করছে যেখানে মাছ চাষ, পানি ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হবে। এতে অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমবে।

নারীদের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করা হবে, যার বড় একটি অংশ নারীদের জন্য নির্ধারিত থাকবে। লালপুর-বাগাতিপাড়ায় নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় তিনি নির্বাচনী এলাকায় মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এলাকায় উৎপাদিত মাংস ও কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ সুবিধা বাড়ানো প্রয়োজন, যাতে পণ্য নষ্ট না হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow