খুঁটিতে গরু বাঁধা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খুঁটিতে গরু বেঁধে রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খুঁটিতে গরু বেঁধে রাখা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাঙ্গামাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বেঁধে রাখা হয়। এ নিয়ে সন্ধ্যায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার দুপুর ২টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এএসএম

খুঁটিতে গরু বাঁধা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খুঁটিতে গরু বেঁধে রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খুঁটিতে গরু বেঁধে রাখা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাঙ্গামাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বেঁধে রাখা হয়। এ নিয়ে সন্ধ্যায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার দুপুর ২টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow