খুব শিগগির বসবে ইরান-যুক্তরাষ্ট্র, বলছে পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এমনটি জানিয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার এক্স-বার্তায় শাহবাজ নতুন শান্তি প্রচেষ্টায় সাড়া দেওয়ায় দুপক্ষকে অভিনন্দন জানান। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। শাহবাজ শরিফ এক্সে দেওয়া পোস্টে জানান, আঞ্চলিক পরিস্থিতি ও চলমান শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের অসাধারণ প্রচেষ্টাকে অভিনন্দন জানাই। পোস্টে তিনি আরও জানান, টেলিফোন বৈঠকে সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও পাকিস্তানের নেতারা অংশ নেন। পাকিস্তানের পক্ষে সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির অংশগ্রহণ করেন। ইসলামাবাদ এর আগে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও মধ্যস্থতার মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমানোর উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান আন্তরি

খুব শিগগির বসবে ইরান-যুক্তরাষ্ট্র, বলছে পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এমনটি জানিয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার এক্স-বার্তায় শাহবাজ নতুন শান্তি প্রচেষ্টায় সাড়া দেওয়ায় দুপক্ষকে অভিনন্দন জানান।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

শাহবাজ শরিফ এক্সে দেওয়া পোস্টে জানান, আঞ্চলিক পরিস্থিতি ও চলমান শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের অসাধারণ প্রচেষ্টাকে অভিনন্দন জানাই।

পোস্টে তিনি আরও জানান, টেলিফোন বৈঠকে সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও পাকিস্তানের নেতারা অংশ নেন। পাকিস্তানের পক্ষে সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির অংশগ্রহণ করেন।

ইসলামাবাদ এর আগে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও মধ্যস্থতার মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমানোর উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান আন্তরিকভাবে শান্তি প্রচেষ্টা চালিয়ে যাবে এবং খুব শিগগিরই পরবর্তী দফার আলোচনা আয়োজনের আশা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow