খুলনায় সারা লাইফস্টাইলের ১৬তম শো-রুমের গ্র্যান্ড ওপেনিং

বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম শো-রুমের গ্র্যান্ড ওপেনিং উদযাপন করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর শিববাড়ি, কেডিএ মসজিদের বিপরীত পাশে অবস্থিত নতুন শো-রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী উপলক্ষে শনিবার থেকে সোমবার (২ মার্চ) পর্যন্ত তিন দিনের জন্য সব পণ্যে ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ফারাজ হোসেন রুম্মানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। শো-রুম পরিদর্শন করে ক্রেতা রিয়াদ বলেন, সারার নতুন শো-রুম খুলনাতে। আগে অনলাইনে দেখেছি। আজ কেনাকাটা করতে এসেছি। পণ্যের মান ও ডিজাইন খুব ভালো লেগেছে। এখানে সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করা যাচ্ছে। আরেক ক্রেতা আকাশ বলেন, এখানকার ফ্যাব্রিক্স মানসম্মত এবং দামও যুক্তিসঙ্গত। তাই কেনাকাটা করতে এসেছি। শাকিব আহসান বলেন, খুলনায় নতুন শপ উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। আমরা কাস্টমারের কাছে আরও কাছে যেতে চাই। আমাদের লক্ষ্

খুলনায় সারা লাইফস্টাইলের ১৬তম শো-রুমের গ্র্যান্ড ওপেনিং
বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম শো-রুমের গ্র্যান্ড ওপেনিং উদযাপন করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর শিববাড়ি, কেডিএ মসজিদের বিপরীত পাশে অবস্থিত নতুন শো-রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী উপলক্ষে শনিবার থেকে সোমবার (২ মার্চ) পর্যন্ত তিন দিনের জন্য সব পণ্যে ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ফারাজ হোসেন রুম্মানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। শো-রুম পরিদর্শন করে ক্রেতা রিয়াদ বলেন, সারার নতুন শো-রুম খুলনাতে। আগে অনলাইনে দেখেছি। আজ কেনাকাটা করতে এসেছি। পণ্যের মান ও ডিজাইন খুব ভালো লেগেছে। এখানে সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করা যাচ্ছে। আরেক ক্রেতা আকাশ বলেন, এখানকার ফ্যাব্রিক্স মানসম্মত এবং দামও যুক্তিসঙ্গত। তাই কেনাকাটা করতে এসেছি। শাকিব আহসান বলেন, খুলনায় নতুন শপ উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। আমরা কাস্টমারের কাছে আরও কাছে যেতে চাই। আমাদের লক্ষ্য—যত্ন, স্টাইল এবং বিশ্বাসের সমন্বিত অভিজ্ঞতা দেওয়া।  প্রতিষ্ঠান সূত্র জানায়, সারা লাইফস্টাইল স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালের মে মাসে যাত্রা শুরু করে। নতুন শো-রুমে পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন, উৎসব ও মৌসুমি পোশাকের বিশাল সমাহার রয়েছে। বিশেষ করে শীতকালীন জ্যাকেট—হালকা থেকে ভারী—আরাম, উষ্ণতা ও আধুনিক ডিজাইনের সমন্বয় নিশ্চিত করে। শো-রুমে পরিবারবান্ধব কেনাকাটার জন্য কিডস প্লে জোন চালু করা হয়েছে। এছাড়া সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’-এর তরুণদের জন্য আধুনিক ডিজাইনের পোশাকও পাওয়া যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow