খুলনায় র‍্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

খুলনা মহানগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে র‍্যাব-৬ এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম। আটক দুইজন হলেন- নাজিম ওরফে নাদিম (৩০) ও মো. মাসুদ রানা (৩৭)। আরও পড়ুন আবাসিক হোটেল থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার র‍্যাব-৬ সূত্র জানায়, আটকের পর লবনচরা এলাকায় নাদিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটককৃতরা অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। র‍্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম বলেন, আটককৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে। আরিফুর রহমান/এসজেডএইচ/জেআইএম

খুলনায় র‍্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

খুলনা মহানগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে র‍্যাব-৬ এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম।

আটক দুইজন হলেন- নাজিম ওরফে নাদিম (৩০) ও মো. মাসুদ রানা (৩৭)।

র‍্যাব-৬ সূত্র জানায়, আটকের পর লবনচরা এলাকায় নাদিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটককৃতরা অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

র‍্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম বলেন, আটককৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

আরিফুর রহমান/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow