খেলাফত মজলিসের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

দলীয় প্রতীকে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রবেশের পর এবার ভিন্ন আবহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে খেলাফত মজলিস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে একটি আসন পাওয়ার পর দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এবার ঈদ করবেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। বুধবার (১৮ মার্চ) দলের প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু কালবেলাকে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন এবং নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময়ে অংশ নেবেন। খসরু বলেন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন নির্বাচনী এলাকা হবিগঞ্জের বানিয়াচং এড়ালিয়া ঈদগাহ মাঠে। তিনি এখানে ঈদ জামায়াতের ইমামতি করবেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ঈদের নামাজ পড়বেন রাজধানীর পশ্চিম আগারগাঁও ঈদগাহ মাঠে। নায়েবে আমিরদের মধ্যে মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা মহানগরীর ইসলামপুর জামে মসজিদে, মাওলানা আহমদ আলী কাসেমী রাজধানীর হাজারীবাগের কমরুদ্দিন শাহী জামে মসজিদে এবং হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ সিলেট নগরীর ভার্থখোলা ঈদগাহ মাঠে ঈদ জামায়াতের ইমামতি করবেন। এ ছ

খেলাফত মজলিসের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

দলীয় প্রতীকে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রবেশের পর এবার ভিন্ন আবহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে খেলাফত মজলিস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে একটি আসন পাওয়ার পর দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এবার ঈদ করবেন নিজ নিজ নির্বাচনী এলাকায়।

বুধবার (১৮ মার্চ) দলের প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু কালবেলাকে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন এবং নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময়ে অংশ নেবেন।

খসরু বলেন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন নির্বাচনী এলাকা হবিগঞ্জের বানিয়াচং এড়ালিয়া ঈদগাহ মাঠে। তিনি এখানে ঈদ জামায়াতের ইমামতি করবেন।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ঈদের নামাজ পড়বেন রাজধানীর পশ্চিম আগারগাঁও ঈদগাহ মাঠে।

নায়েবে আমিরদের মধ্যে মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা মহানগরীর ইসলামপুর জামে মসজিদে, মাওলানা আহমদ আলী কাসেমী রাজধানীর হাজারীবাগের কমরুদ্দিন শাহী জামে মসজিদে এবং হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ সিলেট নগরীর ভার্থখোলা ঈদগাহ মাঠে ঈদ জামায়াতের ইমামতি করবেন।

এ ছাড়া অধ্যাপক আবদুল্লাহ ফরিদ পাবনা আটঘরিয়া চৌকিবাড়ী ঈদগাহ মাঠে, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ লন্ডনে, অধ্যাপক সিরাজুল হক কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট জামে মসজিদে, মুফতি আবদুল হামিদ জয়পুরহাট কলন্দপুর ঈদগাহ মাঠে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow