খেলার সময় পেটে ফুটবল লেগে মাদ্রাসাছাত্রের মৃত্যু!
বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত লেগে আবু সাইদ (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মনিপাড়া গ্রামের মো. জাকির গাজীর ছেলে। তিনি আগৈলঝাড়া সদরের আল জামিয়াতুল নাফিসিয়া আল ইসলামীয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া জামায়াতের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, আবু সাইদ আগৈলঝাড়ার মার্কাজ মাদ্রাসার আবাসিক ছাত্র ছিলেন। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় সকালে সহপাঠীদের সঙ্গে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে ফুটবল খেলতে যান তিনি। খেলার একপর্যায়ে কেউ ফুটবলে লাথি মারলে বলটি সজোরে গিয়ে আবু সাইদের পেটে লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা তাকে দ্রুত স্থানীয় দুস্থ মানবতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতা
বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত লেগে আবু সাইদ (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মনিপাড়া গ্রামের মো. জাকির গাজীর ছেলে। তিনি আগৈলঝাড়া সদরের আল জামিয়াতুল নাফিসিয়া আল ইসলামীয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া জামায়াতের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, আবু সাইদ আগৈলঝাড়ার মার্কাজ মাদ্রাসার আবাসিক ছাত্র ছিলেন। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় সকালে সহপাঠীদের সঙ্গে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে ফুটবল খেলতে যান তিনি।
খেলার একপর্যায়ে কেউ ফুটবলে লাথি মারলে বলটি সজোরে গিয়ে আবু সাইদের পেটে লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা তাকে দ্রুত স্থানীয় দুস্থ মানবতা হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় ইমামতিও করতেন। মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফুটবল খেলায় নিষেধাজ্ঞা দিয়েছে। তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকালে ফুটবল খেলতে যায়।
তিনি বলেন, খেলার সময় আবু সাইদের পেটে বল লাগার পরই তিনি বমি করেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথেই তার মৃত্যু হয়। পরে তার মামা মহসিন হাওলাদারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, মাদ্রাসার ওই ছাত্র সহপাঠীদের সঙ্গে মাঠে ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত পান। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?