খেলা শুরু: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রকাশ রাজ

বলিউড অভিনেতা প্রকাশ রাজ দাবি করেছেন, চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর মাধ্যমে তার নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কর্ণাটকে চলমান এসআইআর প্রক্রিয়ায় বেঙ্গালুরু বর্তমানে সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা হয়ে উঠেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইয়ের সময় শহরের প্রায় অর্ধেক ভোটারকে ASDDO—অনুপস্থিত, স্থানান্তরিত, দ্বৈত, মৃত ও অন্যান্য শ্রেণিতে রাখা হয়েছে। প্রকাশ রাজ ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, প্রিয় বন্ধুরা, সাথীরা, আপনাদের সঙ্গে একটি মজার কথা শেয়ার করতে চাই। এসআইআর-এর পর যে ৬৫ লাখ ভোটারের ভোটাধিকার বাদ দেওয়া হয়েছে, আমি তাদের একজন। তিনি আরও বলেন, মজা তো ভালোই, তাই না? আমি এই কেন্দ্রেই জন্মেছি, এই কেন্দ্রেই থেকেছি। এখানেই স্কুল, কলেজ ও থিয়েটারে পড়াশোনা করেছি। এমনকি আপনাদের জানিয়ে রাখি, আমি এই কেন্দ্রের একজন লোকসভা প্রার্থীও ছিলাম। যাই হোক, মজাটা ভালোই হয়েছে। এবার খেলা শুরু। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রকাশ রাজ বেঙ্গালুরু সেন্ট্রাল আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে গত মাসে বেঙ্গালুরুর একটি আদালত তার বিরুদ

খেলা শুরু: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রকাশ রাজ

বলিউড অভিনেতা প্রকাশ রাজ দাবি করেছেন, চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর মাধ্যমে তার নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

কর্ণাটকে চলমান এসআইআর প্রক্রিয়ায় বেঙ্গালুরু বর্তমানে সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা হয়ে উঠেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইয়ের সময় শহরের প্রায় অর্ধেক ভোটারকে ASDDO—অনুপস্থিত, স্থানান্তরিত, দ্বৈত, মৃত ও অন্যান্য শ্রেণিতে রাখা হয়েছে।

প্রকাশ রাজ ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, প্রিয় বন্ধুরা, সাথীরা, আপনাদের সঙ্গে একটি মজার কথা শেয়ার করতে চাই। এসআইআর-এর পর যে ৬৫ লাখ ভোটারের ভোটাধিকার বাদ দেওয়া হয়েছে, আমি তাদের একজন।

তিনি আরও বলেন, মজা তো ভালোই, তাই না? আমি এই কেন্দ্রেই জন্মেছি, এই কেন্দ্রেই থেকেছি। এখানেই স্কুল, কলেজ ও থিয়েটারে পড়াশোনা করেছি। এমনকি আপনাদের জানিয়ে রাখি, আমি এই কেন্দ্রের একজন লোকসভা প্রার্থীও ছিলাম। যাই হোক, মজাটা ভালোই হয়েছে। এবার খেলা শুরু।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রকাশ রাজ বেঙ্গালুরু সেন্ট্রাল আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এর আগে গত মাসে বেঙ্গালুরুর একটি আদালত তার বিরুদ্ধে একাধিক ভোটার পরিচয়পত্র রাখার অভিযোগের মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। পরে প্রকাশ রাজ শর্তসাপেক্ষে জামিন পান।

ভোটার তালিকায় নিজের নাম ফেরাতে কী করতে হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রকাশ রাজ। তিনি বলেন, দেখি, আমার ভোটার আইডি ফেরত পেতে আমাকে কী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, কী কী কাগজ দেখাতে হবে।

এরপর তিনি বলেন, খেলা শুরু হোক। তবে বন্ধু, আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে এমন কিছু নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে পারেন, যারা হয়তো আপনাকে ভোট দেবে না। কিন্তু আমাদের থামাতে পারবেন কি?

এদিকে কর্ণাটকে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। নতুন সূচি অনুযায়ী, ভোটারদের বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ ১৭ আগস্ট শেষ হবে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow