খোশমেজাজে রুমিন ফারহানার সঙ্গে ভাবনা

ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। অভিনয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যুতে সরব থাকা অভিনেত্রী এবার নতুন এক কারণে আলোচনায়।  সম্প্রতি এই অভিনেত্রী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ফ্রেমবন্দী ছবি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন, যা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এরই মধ্যে ছবিগুলো ভাইরাল।  ফেসবুকে শেয়ার করা ছবিতে দুজনকেই বেশ খোশমেজাজে দেখা যায়। রুমিন ফারহানার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমরা কি করছি একসাথে? অভিনয় নাকি অন্যকিছু, দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা।’ এই ক্যাপশনের সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন ভাবনা। পোস্টটি নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ব্যবহারকারীরা নানা রকম মন্তব্য করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘সবার জন্য ভালোবাসা রইলো।’  অপরজনের ভাষ্য, ‘ভাবনাও ইচ্ছা করলে এবার সংসদ সদস্য হতে পারতো।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow