খ্যাতি দেশের কাজে লাগালে তা নেগেটিভ নয়: স্বাগতা

শিল্পীরা রাজনীতিতে জড়িয়ে যান, বিষয়টি কীভাবে দেখেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এলে এমন প্রশ্ন করা হয় শিল্পীকে। জবাবে তিনি বলেন, শিল্পীরা যদি মনে করেন নিজের খ্যাতি কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করবেন, সেটি নেতিবাচক নয়। আজ (৩ জুলাই) শুক্রবার ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুপুরে ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাগতা। শিল্পী সমিতিতে বিগত সরকারের প্রভাব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিভিন্ন জায়গায় প্রভাব খাটাতে পারে। এখন একটা ফ্রেস পার্টি দেশ চালাচ্ছে, এখন পর্যন্ত তারা কোথাও তাদের শক্তি আরোপ করেছে এ রকম এখনও দেখা যায়নি।’ শিল্পীদের রাজনীতিতে জড়িয়ে যাওয়া উচিত কি না সে প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘শিল্পীরা রাজনীতিতে জড়িয়ে যায়। হলিউড আর্টিস্টদের দেখেছি, পাকিস্তান ও ইন্ডিয়ান আনির্টস্টদেরও দেখেছি। একজন শিল্পী যখন কোনো দলের সঙ্গে জড়িয়ে যায়, তখন সে তার ভক্তদের মাঝে নানান ধরন

খ্যাতি দেশের কাজে লাগালে তা নেগেটিভ নয়: স্বাগতা

শিল্পীরা রাজনীতিতে জড়িয়ে যান, বিষয়টি কীভাবে দেখেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এলে এমন প্রশ্ন করা হয় শিল্পীকে। জবাবে তিনি বলেন, শিল্পীরা যদি মনে করেন নিজের খ্যাতি কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করবেন, সেটি নেতিবাচক নয়।

আজ (৩ জুলাই) শুক্রবার ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দুপুরে ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাগতা। শিল্পী সমিতিতে বিগত সরকারের প্রভাব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিভিন্ন জায়গায় প্রভাব খাটাতে পারে। এখন একটা ফ্রেস পার্টি দেশ চালাচ্ছে, এখন পর্যন্ত তারা কোথাও তাদের শক্তি আরোপ করেছে এ রকম এখনও দেখা যায়নি।’

শিল্পীদের রাজনীতিতে জড়িয়ে যাওয়া উচিত কি না সে প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘শিল্পীরা রাজনীতিতে জড়িয়ে যায়। হলিউড আর্টিস্টদের দেখেছি, পাকিস্তান ও ইন্ডিয়ান আনির্টস্টদেরও দেখেছি। একজন শিল্পী যখন কোনো দলের সঙ্গে জড়িয়ে যায়, তখন সে তার ভক্তদের মাঝে নানান ধরনের ইমপ্যাক্ট ফেলে। কোনো দলকে সে পছন্দ করার কারণে কাজের বাইরে পলিটিক্সে জড়িয়ে যায় ... আমি পারসোনালি মনে করি শিল্পীদের পলিটিক্স করা উচিত না। যদি কোনো শিল্পীর পারসোনালি ইচ্ছে থাকে যে, আমি পলিটিক্স করবো, আমি আমার ফেমটাকে দেশের কাজে লাগাবো, সেটাতে আমি নেগেটিভ কিছু দেখি না।’

শিল্পীসমিতির নির্বাচনে যারা জয়ী হবেন, তাদের কাছে কী প্রত্যাশা করেন? জানতে চাইলে স্বাগতা বলেন, ‘তারা শিল্পীদের স্বার্থ বোঝার চেষ্টা করবেন, স্বার্থ রক্ষা করবেন, শিল্পীরা যাতে তাদের রাইট বুঝে পান, সেটা নিয়ে কাজ করা উচিত। মোটকথা শিল্পীদের বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। তবে শিল্পীদেরও উচিত তাদের ও নির্মাতাদের সহযোগিতা করা।’

২০২৪ সালের ২৪ জানুয়ারি হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। লন্ডনপ্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী। গত বছর ‍জুন মাসে তারা বাবা-মা হন। মাতৃত্বকালীন অবকাশ যাপন করছেন স্বাগতা। মেয়ে সর্বজয়ার সঙ্গে আরও এক বছর সময় কাটিয়ে নিয়মিত অভিনয়ে ফিরবেন বলে জানান এই অভিনয়শিল্পী।

 

এমআই/আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow