গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে গণজমায়েত
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে গণজমায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তারা বলেছেন, ভারতের একতরফা পানি প্রত্যাহার ও নদীতে বাঁধ নির্মাণের কারণে বাংলাদেশের নদ-নদী, কৃষি ও পরিবেশ আজ চরম হুমকির মুখে। গঙ্গাসহ আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আঞ্চলিক নদী কমিশন গঠনের দাবি জানান তারা। শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীর তীরে ফারাক্কা লংমার্চ উদ্যাপন কমিটির উদ্যোগে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা অংশ নেন। গণজমায়েতে বক্তব্য দেন- রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আন্তর্জাতিক ফারাক্কা বিষয়ক কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার, ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. আজাদ খান ভাসানী, হেরিটেজ রাজশাহীর সভাপতি ও নদী গবে
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে গণজমায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বক্তারা বলেছেন, ভারতের একতরফা পানি প্রত্যাহার ও নদীতে বাঁধ নির্মাণের কারণে বাংলাদেশের নদ-নদী, কৃষি ও পরিবেশ আজ চরম হুমকির মুখে। গঙ্গাসহ আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আঞ্চলিক নদী কমিশন গঠনের দাবি জানান তারা।
শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীর তীরে ফারাক্কা লংমার্চ উদ্যাপন কমিটির উদ্যোগে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা অংশ নেন।
গণজমায়েতে বক্তব্য দেন- রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আন্তর্জাতিক ফারাক্কা বিষয়ক কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার, ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. আজাদ খান ভাসানী, হেরিটেজ রাজশাহীর সভাপতি ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী এবং রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকল।
বক্তারা বলেন, আন্তর্জাতিক নদীর ওপর একতরফাভাবে বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থি। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের বহু নদী নাব্যতা হারিয়েছে, শুষ্ক মৌসুমে নদীগুলো প্রায় মৃতপ্রায় হয়ে পড়ছে। এর প্রভাব পড়ছে কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবনের ওপর।
তারা বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ফারাক্কা লংমার্চ ছিল দেশের পানির স্বার্থ রক্ষার এক ঐতিহাসিক আন্দোলন। ওই আন্দোলনের পর আন্তর্জাতিক অঙ্গনে ফারাক্কা ইস্যু গুরুত্ব পায় এবং ভারত ১৯৭৭ সালে বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি করতে বাধ্য হয়। তবে পরবর্তীকালের চুক্তিগুলো থেকেও বাংলাদেশ প্রত্যাশিত সুফল পায়নি বলে অভিযোগ করেন বক্তারা।
সমাবেশে মাওলানা ভাসানীর ঐতিহাসিক উক্তি- ‘পিণ্ডির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করতে নয়’ উল্লেখ করে বক্তারা বলেন, দেশের নদী ও পরিবেশ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
গণজমায়েত থেকে কয়েকটি দাবি ও সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— জাতিসংঘ ও বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল ও ভুটানকে নিয়ে আঞ্চলিক নদী কমিশন গঠন; সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ; ফারাক্কা ও অন্যান্য বাঁধের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করে ক্ষতিপূরণ দাবি; আন্তর্জাতিক নদীর ন্যায্য পানিবণ্টনে আঞ্চলিক ফোরাম গঠন এবং গঙ্গার পাশাপাশি তিস্তা ও ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদীর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
What's Your Reaction?