গণতন্ত্র ও সুশাসন
উগ্রতা এক আত্মঘাতী বিষ বিনাশে সে অহর্নিশ। সমাজ, দেশ ও জাতি হারায় বন্ধু ও জ্ঞাতি। অগ্নিশিখা যেমন পুড়িয়ে করে আত্ম-নিবারণ তেমনি অন্ধ-গন্ধগোকুল উগ্রতার বহ্নি-শিখায় জ্বলতে আকুল। ধূর্ত রাজ কূট-চাল, লোভীর লালসায় অর্থনীতি বেসামাল; এমন সময় আনো উগ্রবাদী ফরমান ঘৃণার অনলে কৌশলী যুদ্ধ-বাণ বোকা অন্ধ জনতার দল আঁকড়ায়ে ধরে কুসংস্কার ও অন্ধত্বের অনল। শোষকের রবে অর্থ-সম্মান-সুখ বোকাদের দিয়ে যাবে মূর্খতার অসুখ। তারপর, অঢেল সম্পদ সহবাসে বিদেশেতে বসে উহারা হাসিবে নিজ জাতির দুর্দশা রোষে। কী করে বোঝাবো, হে বোধহীন উগ্র জনতার দল, রেষারেষি ছল, সবই রাজনৈতিক লুণ্ঠন কৌশল। উগ্রবাদী অন্ধকার-অকারণ করে জাতির বিবেক হরণ। আত্ম-জ্ঞান, আত্ম-সম্মান, আত্ম-জিজ্ঞাসা এই তিনে উন্নত মানব আত্মা। কূলে ও কালে অনস্বীকার্য হলে এই তিনে ঘুরে দাঁড়ায় পতিত জাতির ভাগ্য দুর্ভাগার মিলে আত্মমর্যাদা। মানুষে মানুষে যখন বিভক্তি বিচ্ছেদ, বিচ্ছিন্নতা তৈরি হয় সময় তখন কারণে ও অকারণে খারাপ রয়। মানুষে মানুষে যখন বন্ধুত্ব বোঝাপড়া, সহমর্মিতা তৈরি হবে সময় তখন আপনাআপনি ভালো হবে। এসো হে বন্ধু, মুক্তিপ্রত্যাশী বঞ্চিত মানব সকল, সব বিভেদ ভুলে, গণতন্
উগ্রতা এক আত্মঘাতী বিষ
বিনাশে সে অহর্নিশ।
সমাজ, দেশ ও জাতি
হারায় বন্ধু ও জ্ঞাতি।
অগ্নিশিখা যেমন
পুড়িয়ে করে আত্ম-নিবারণ
তেমনি অন্ধ-গন্ধগোকুল
উগ্রতার বহ্নি-শিখায় জ্বলতে আকুল।
ধূর্ত রাজ কূট-চাল, লোভীর লালসায় অর্থনীতি বেসামাল;
এমন সময় আনো উগ্রবাদী ফরমান
ঘৃণার অনলে কৌশলী যুদ্ধ-বাণ
বোকা অন্ধ জনতার দল আঁকড়ায়ে ধরে
কুসংস্কার ও অন্ধত্বের অনল।
শোষকের রবে অর্থ-সম্মান-সুখ
বোকাদের দিয়ে যাবে মূর্খতার অসুখ।
তারপর, অঢেল সম্পদ সহবাসে বিদেশেতে বসে
উহারা হাসিবে নিজ জাতির দুর্দশা রোষে।
কী করে বোঝাবো, হে বোধহীন উগ্র জনতার দল,
রেষারেষি ছল, সবই রাজনৈতিক লুণ্ঠন কৌশল।
উগ্রবাদী অন্ধকার-অকারণ
করে জাতির বিবেক হরণ।
আত্ম-জ্ঞান, আত্ম-সম্মান, আত্ম-জিজ্ঞাসা
এই তিনে উন্নত মানব আত্মা।
কূলে ও কালে
অনস্বীকার্য হলে
এই তিনে ঘুরে দাঁড়ায় পতিত জাতির ভাগ্য
দুর্ভাগার মিলে আত্মমর্যাদা।
মানুষে মানুষে যখন বিভক্তি
বিচ্ছেদ, বিচ্ছিন্নতা তৈরি হয়
সময় তখন কারণে ও অকারণে খারাপ রয়।
মানুষে মানুষে যখন বন্ধুত্ব
বোঝাপড়া, সহমর্মিতা তৈরি হবে
সময় তখন আপনাআপনি ভালো হবে।
এসো হে বন্ধু, মুক্তিপ্রত্যাশী বঞ্চিত মানব সকল,
সব বিভেদ ভুলে, গণতন্ত্র ও সুশাসন এর জন্য
ভালোবাসা ও ভ্রাতৃত্ব বলে, সবাই এক হই
সবাই এক হই
শান্তি ও প্রগতির মিছিলে।
সংঘাত-সংঘর্ষ নয়, নয় জঙ্গিবাদ
উগ্রতা নয়, নয় মিথ্যা অপবাদ।
সব দল, সব বল মিলেমিশে
শান্তিপ্রত্যাশী জনগণকে ভালোবেসে
অতীতের সব ভুল, সব হিংসা প্রতিহিংসা ভুলে
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনে
আলাপ-আলোচনা ও বন্ধুত্বকে স্বাগত জানাই।
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি সবাই মিলে ধরে রাখা চাই।
What's Your Reaction?