গণপরিবহন চলাচল নিয়ে যা জানা গেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন ঘিরে রাজধানীসহ সারা দেশে যানবাহন চলাচলে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।  সংশ্লিষ্ট তথ্যানুসারে, বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে। তবে, রাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সীমিত আকারে গণপরিবহন চলাচল করতে দেখা যায়। এর আগে বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুম গণমাধ্যমকে বলেন, ‘গণপরিবহন চলাচল বন্ধের কোনো সরাসরি নির্দেশনা নেই। কিন্তু বাস রিকুইজিশনের কারণে স্বাভাবিকভাবে সেবা দেওয়া যাচ্ছে না। এতে পরিবহন খাতে প্রায় ৭০-১০০ কোটি টাকার লোকসান হয়েছে।’

গণপরিবহন চলাচল নিয়ে যা জানা গেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন ঘিরে রাজধানীসহ সারা দেশে যানবাহন চলাচলে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

সংশ্লিষ্ট তথ্যানুসারে, বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে। তবে, রাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সীমিত আকারে গণপরিবহন চলাচল করতে দেখা যায়।

এর আগে বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুম গণমাধ্যমকে বলেন, ‘গণপরিবহন চলাচল বন্ধের কোনো সরাসরি নির্দেশনা নেই। কিন্তু বাস রিকুইজিশনের কারণে স্বাভাবিকভাবে সেবা দেওয়া যাচ্ছে না। এতে পরিবহন খাতে প্রায় ৭০-১০০ কোটি টাকার লোকসান হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow