নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনিক সেবার বিকেন্দ্রীকরণ শুরু স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরই নিজ নির্বাচনী এলাকায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। নতুন সরকার গঠনের পাঁচ দিনের মাথায় তার নির্দেশনায় চকরিয়ায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে প্রস্তাবিত মাতামুহুরি উপজেলা, উত্তর হারবাং, মালুমঘাট ও পহরচাঁদা নামে তিনটি আলাদা ইউনিয়ন গঠনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রতিনিধিরা বলেন, নির্বাচনের সময় চকরিয়া–পেকুয়াবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে সাধারণ মানুষকে আর দূর-দূরান্তে গিয়ে সেবা নিতে হবে না, উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ত্বরান্বিত হবে। কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর নির্দেশনায় নতুন ‘ম

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনিক সেবার বিকেন্দ্রীকরণ শুরু স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরই নিজ নির্বাচনী এলাকায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

নতুন সরকার গঠনের পাঁচ দিনের মাথায় তার নির্দেশনায় চকরিয়ায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে প্রস্তাবিত মাতামুহুরি উপজেলা, উত্তর হারবাং, মালুমঘাট ও পহরচাঁদা নামে তিনটি আলাদা ইউনিয়ন গঠনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রতিনিধিরা বলেন, নির্বাচনের সময় চকরিয়া–পেকুয়াবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে সাধারণ মানুষকে আর দূর-দূরান্তে গিয়ে সেবা নিতে হবে না, উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ত্বরান্বিত হবে।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর নির্দেশনায় নতুন ‘মাতামুহুরি উপজেলা’ সংক্রান্ত ১ম মিটিং চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আজ অনুষ্ঠিত হয়েছে। 

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের একজন উপ-পরিচালকের উপস্থিতিতে আজকের সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি, নিকার (NICAR) ১ম সভায় মাতামুহুরি উপজেলা সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, মাতামুহুরি উপজেলা এবং তিনটি পৃথক ইউনিয়ন করার বিষয়ে মন্ত্রী মহোদয় ডিসি স্যারকে নির্দেশনা দিয়েছেন। ডিসি স্যারের নির্দেশে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা হয়েছে, যাতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়।

সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রস্তাবিত মাতামুহুরি উপজেলার উদ্যোক্তারা, উত্তর হারবাং, মালুমঘাট ও পহরচাঁদা এলাকার রাজনৈতিক নেতাসহ সাবেক ও বর্তমান চেয়ারম্যানরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow