গণপিটুনিতে যুবক নিহত

পাবনার ঈশ্বরদীতে দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে সুমন নামের এক যুবক নিহত হয়েছেন।  রোববার (২ আগস্ট) রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন (৩৬) একই গ্রামের বাসিন্দা। জানা গেছে, ঠান্ডাতলা এলাকায় মো. হাবিবুলের দোকানে একদল চোর চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় দোকান মালিক মো. হাবিবুল ও তার ছেলে বাধা দিতে গেলে চোর চক্র ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করেন। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে সুমন নিহত হন। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আহত দোকান মালিক মো. হাবিবুল মন্ডল, ছেলে শাকিল মন্ডল ও সাহান মন্ডলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তোহিদুল ইসলাম তুহিন কালবেলাকে বলেন, সুমন চোর নামে সবাই তাকে চেনে। তিনি কয়েকদিন আগেও তার পরিবারের বেশ কয়েকজনকে কুপিয়েছে। তার নামে ঈশ্বরদী থানায় অনেক মামলা রয়েছে। গত রাতে চুরি করতে গিয়ে দোকান মালিকসহ তার দুই ছেলেকে কুপিয়ে আহত করায় এলাকাবাসীর

গণপিটুনিতে যুবক নিহত
পাবনার ঈশ্বরদীতে দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে সুমন নামের এক যুবক নিহত হয়েছেন।  রোববার (২ আগস্ট) রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন (৩৬) একই গ্রামের বাসিন্দা। জানা গেছে, ঠান্ডাতলা এলাকায় মো. হাবিবুলের দোকানে একদল চোর চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় দোকান মালিক মো. হাবিবুল ও তার ছেলে বাধা দিতে গেলে চোর চক্র ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করেন। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে সুমন নিহত হন। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আহত দোকান মালিক মো. হাবিবুল মন্ডল, ছেলে শাকিল মন্ডল ও সাহান মন্ডলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তোহিদুল ইসলাম তুহিন কালবেলাকে বলেন, সুমন চোর নামে সবাই তাকে চেনে। তিনি কয়েকদিন আগেও তার পরিবারের বেশ কয়েকজনকে কুপিয়েছে। তার নামে ঈশ্বরদী থানায় অনেক মামলা রয়েছে। গত রাতে চুরি করতে গিয়ে দোকান মালিকসহ তার দুই ছেলেকে কুপিয়ে আহত করায় এলাকাবাসীর গণপিটুনিতে সুমন নিহত হয়েছেন। ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান কালবেলাকে বলেন, চুরি করার সময় দোকান মালিকসহ তার ছেলেদের আহত করায় এলাকাবাসীর গণপিটুনিতে সুমন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow