গণভোটের একটা অংশে প্রতারণা আছে : আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণভোটের একটা অংশে প্রতারণা আছে। বিএনপি প্রতারণার অংশের সঙ্গে নেই।  শুক্রবার (১ মে) ঝিনাইদহের শৈলকুপার নতুন বাজারে মহান মে দিবস উপলক্ষে পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।   তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি করবে। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে বিএনপি প্রতারণার অংশের সঙ্গে নেই। অপরাধী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকবিরোধী অবস্থানে সরকার কঠোর অবস্থান অব্যাহত রাখবে। আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একটি চেয়ারম্যান পদ লাভের জন্য সহিংসতা বা প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, কৃষকদল নেতা ওসমান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, পৌ

গণভোটের একটা অংশে প্রতারণা আছে : আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণভোটের একটা অংশে প্রতারণা আছে। বিএনপি প্রতারণার অংশের সঙ্গে নেই। 

শুক্রবার (১ মে) ঝিনাইদহের শৈলকুপার নতুন বাজারে মহান মে দিবস উপলক্ষে পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি করবে। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে বিএনপি প্রতারণার অংশের সঙ্গে নেই।

অপরাধী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকবিরোধী অবস্থানে সরকার কঠোর অবস্থান অব্যাহত রাখবে। আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একটি চেয়ারম্যান পদ লাভের জন্য সহিংসতা বা প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, কৃষকদল নেতা ওসমান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়াসহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow