গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শনিবার (২ মে) গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট:- ফেনীবিকেলে শহরে শহীদ মিনার প্রাঙ্গণে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান বক্তব্য দেন। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এটি দ্রুত বন্ধ করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং ডিজেল, পেট্রোল ও এলপিজি গ্যাসের দাম কমাতে হবে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। কুড়িগ্রামবিকেলে শহরের আলিয়া মাদরাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শনিবার (২ মে) গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট:-

ফেনী
বিকেলে শহরে শহীদ মিনার প্রাঙ্গণে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান বক্তব্য দেন।

তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এটি দ্রুত বন্ধ করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং ডিজেল, পেট্রোল ও এলপিজি গ্যাসের দাম কমাতে হবে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

কুড়িগ্রাম
বিকেলে শহরের আলিয়া মাদরাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।

নওগাঁ
বিকেল সাড়ে ৫টায় শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নওগাঁ ১১ দলীয় ঐক্যজোট।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ও জেলা সেক্রেটারি আ.স.ম সায়েম, এবি পার্টির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আল হাসান প্রমুখ।

মেহেরপুর
বিকেলে মিছিলটি শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিনসহ জামায়াত ও ১১ দলীয় ঐক্যর নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।

ভোলা
বিকেলে শহরের নতুন বাজার বোডিং মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে নতুন বাজার, বাংলা স্কুল মোড়, সদর রোডসহ শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এসময় দেশের জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। গণমিছিলে ভোলা জেলা জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীল জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা
বিকেল ৫টায় টাউন ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। মিছিলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের গণমিছিল

রাজবাড়ী
বিকাল পৌনে ৬টার শহরের আজাদী ময়দান থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসহ বড় বাজার এলাকা ঘুরে পুনরায় আজাদী ময়দানে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ নূরুল ইসলাম। এ সময় জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা, উপজেলা, পৌর এবং খেলাফত মজলিস ও এনসিপি সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী
বিকালে মিছিলটি জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে পৌরবাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের জেলা সেক্রেটারি বোরহান উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ মাদানী, লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল হক, এনসিপি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাইনুদ্দিন তানভীর, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্রশিবির শহর সেক্রেটারি বোরহান উদ্দিন প্রমুখ।

এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow