গণহত্যা দিবসে শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহ তথ্য অফিসের আলোচনা সভা

গণহত্যা দিবস (২৫ মার্চ) উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করেছে ময়মনসিংহ জেলা তথ্য অফিস। বুধবার (২৫ মার্চ) বিকেলে জেলা তথ্য অফিসের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এ সভার। ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণহত্যায় নিহত মানুষ ও মুক্তিযোদ্ধাদের চরম ত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে সভায় গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন হালুয়াঘাট সীমান্তের তেলিখালী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। তিনি ‘অপারেশন সার্চলাইট’-এর গণহত্যার ভয়াবহতা ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় মুখ্য আলোচকের বক্তব্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের ময়মনসিংহ জেলা সভাপতি স্বাধীন চৌধুরী এবং জেলা রোভার স্কা

গণহত্যা দিবসে শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহ তথ্য অফিসের আলোচনা সভা

গণহত্যা দিবস (২৫ মার্চ) উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করেছে ময়মনসিংহ জেলা তথ্য অফিস।

বুধবার (২৫ মার্চ) বিকেলে জেলা তথ্য অফিসের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এ সভার। ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণহত্যায় নিহত মানুষ ও মুক্তিযোদ্ধাদের চরম ত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে সভায় গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন হালুয়াঘাট সীমান্তের তেলিখালী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। তিনি ‘অপারেশন সার্চলাইট’-এর গণহত্যার ভয়াবহতা ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় মুখ্য আলোচকের বক্তব্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের ময়মনসিংহ জেলা সভাপতি স্বাধীন চৌধুরী এবং জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার লিয়া আফরোজ মানবিক ও কল্যাণকর বাংলাদেশ গড়ার মাধ্যমে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।

শিক্ষার্থীদের মধ্যে জান্নাতুল ফেরদৌস মিলি ও মোহাম্মদ মিনার দেশ গঠনে আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় অর্ধশত শিক্ষার্থীসহ তথ্য অফিসের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

এদিকে সন্ধ্যায় ময়মনসিংহ ব্রিজ রোডে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে জেলা তথ্য অফিস আয়োজিত উন্মুক্ত প্রদর্শনীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রদত্ত ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এর আগে বুধবার দুপুরে নগরীর টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে সিটি কর্পোরেশনের উদ্যোগে গণহত্যা ও মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মো. রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow