গত ফাইনালে তিনটি পেনাল্টি দেওয়া রেফারি আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে

দীর্ঘ চার বছর পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ বদলালেও ম্যাচের রেফারিতে কোনো বদল হয়নি তাদের। ২০২২ বিশ্বকাপের ফাইনালের রেফারিকে আবারও আর্জেন্টিনার ম্যাচের দায়িত্ব দিয়েছে ফিফা। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে এই রেফারিকে দেখা যাবে ম্যাচ পরিচালনায়। পোলিশ রেফারি সিমন মারসিনিয়াক বিশ্বকাপের ফাইনালে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তও দিয়েছিলেন। তবে সবকিছু মিলিয়ে তার পারফরম্যান্স ছিল আশানুরূপ। ২০২২ বিশ্বকাপের ফাইনালে তিনি একাই তিনটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন। যার দুটি ছিল ফ্রান্সের পক্ষে ও একটি আর্জেন্টিনার পক্ষে, যেখানে এমবাপে ও মেসি সবগুলো থেকেই গোল করেন। মারসিনিয়াক ২০২২ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ১-১ গোলে ড্র করার ম্যাচে রেফারি ছিলেন। আরআর/এমএমআর

গত ফাইনালে তিনটি পেনাল্টি দেওয়া রেফারি আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে

দীর্ঘ চার বছর পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ বদলালেও ম্যাচের রেফারিতে কোনো বদল হয়নি তাদের।

২০২২ বিশ্বকাপের ফাইনালের রেফারিকে আবারও আর্জেন্টিনার ম্যাচের দায়িত্ব দিয়েছে ফিফা। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে এই রেফারিকে দেখা যাবে ম্যাচ পরিচালনায়।

পোলিশ রেফারি সিমন মারসিনিয়াক বিশ্বকাপের ফাইনালে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তও দিয়েছিলেন। তবে সবকিছু মিলিয়ে তার পারফরম্যান্স ছিল আশানুরূপ।

২০২২ বিশ্বকাপের ফাইনালে তিনি একাই তিনটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন। যার দুটি ছিল ফ্রান্সের পক্ষে ও একটি আর্জেন্টিনার পক্ষে, যেখানে এমবাপে ও মেসি সবগুলো থেকেই গোল করেন।

মারসিনিয়াক ২০২২ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ১-১ গোলে ড্র করার ম্যাচে রেফারি ছিলেন।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow