গত ২৩ বছর ধরেই আমাকে শেষ করার চেষ্টা করছে: রোনালদো
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনার সঙ্গে কীভাবে মানিয়ে নিয়েছেন, সেটিও তুলে ধরেছেন পাঁচবারের ব্যালন ডি\'অরজয়ী এই তারকা। রোনালদো বলেন, ‘গত ২৩ বছর ধরে তারা আমাকে শেষ করার চেষ্টা করছে। কিন্তু এগুলো সময়ের অপচয়। আমি এসবের সঙ্গে অভ্যস্ত। কেউ আমাকে বেশি পছন্দ করে, কেউ কম। আমারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আছে।’ নিজ দেশের সমর্থকদের প্রশংসা করে তিনি বলেন, ‘পর্তুগিজরা সব সময় আমার পাশে থেকেছে। বাকিটা আমার কাছে গুরুত্বহীন।’ ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচনার মুখোমুখি হয়েছেন জানিয়ে রোনালদো বলেন, ‘আমার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ আমি দেখেছি। তবে এটি নতুন কিছু নয়। এখন এগুলোকে আমি জীবনের আরেকটি অধ্যায় হিসেবে দেখি। ৪০ বছর বয়সের পর আমি শিখেছি, সমালোচনাই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে। এজন্য আমি সমালোচকদেরও ধন্যবাদ জানাই, কারণ এগুলো আমাকে আরও শক্তিশালী করেছে।’ সমালোচনাকে কীভাবে সামলাতে হয়, সে বিষয়েও নিজের দর্শন তুলে ধরেন পর্তুগাল অধিনায়ক। তার ভাষায়, ‘আপনি যদি সমালোচনার দিকেই মনোযোগ দেন
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনার সঙ্গে কীভাবে মানিয়ে নিয়েছেন, সেটিও তুলে ধরেছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
রোনালদো বলেন, ‘গত ২৩ বছর ধরে তারা আমাকে শেষ করার চেষ্টা করছে। কিন্তু এগুলো সময়ের অপচয়। আমি এসবের সঙ্গে অভ্যস্ত। কেউ আমাকে বেশি পছন্দ করে, কেউ কম। আমারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আছে।’
নিজ দেশের সমর্থকদের প্রশংসা করে তিনি বলেন, ‘পর্তুগিজরা সব সময় আমার পাশে থেকেছে। বাকিটা আমার কাছে গুরুত্বহীন।’
ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচনার মুখোমুখি হয়েছেন জানিয়ে রোনালদো বলেন, ‘আমার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ আমি দেখেছি। তবে এটি নতুন কিছু নয়। এখন এগুলোকে আমি জীবনের আরেকটি অধ্যায় হিসেবে দেখি। ৪০ বছর বয়সের পর আমি শিখেছি, সমালোচনাই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে। এজন্য আমি সমালোচকদেরও ধন্যবাদ জানাই, কারণ এগুলো আমাকে আরও শক্তিশালী করেছে।’
সমালোচনাকে কীভাবে সামলাতে হয়, সে বিষয়েও নিজের দর্শন তুলে ধরেন পর্তুগাল অধিনায়ক। তার ভাষায়, ‘আপনি যদি সমালোচনার দিকেই মনোযোগ দেন, তাহলে পথ হারিয়ে ফেলবেন। গঠনমূলক সমালোচনা আর ধ্বংস করার উদ্দেশ্যে করা সমালোচনা এক নয়। সংবাদমাধ্যমেরও নিজস্ব কাজ আছে। কিন্তু আমাদের উচিত যারা ভালোবাসে, যারা স্টেডিয়ামে আবেগ নিয়ে সমর্থন দেয়, তাদের দিকেই মনোযোগ দেওয়া।’
রোনালদো আরও বলেন, ‘ফুটবলে সমালোচনা সব সময়ই থাকবে এবং কঠিন মুহূর্তও আসবে। তবে সেগুলোকে পেশারই অংশ হিসেবে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়।’
আরআর/এমএমআর
What's Your Reaction?