গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ কর্মকর্তা আটক, অতঃপর...

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর একটি ডরমিটরিতে সঙ্গীত বিভাগের ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তের সঙ্গে গভীর রাতে একই বিভাগের এক নারী শিক্ষার্থীকে আটক করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই নারী শিক্ষার্থী প্রায়ই তবলা শেখার জন্য ডেমোনস্ট্রেটরের বাসায় যেতেন। ঘটনার রাতে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা তাদের কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে ডেমোনস্ট্রেটর ও শিক্ষার্থী বাইরে আসতে অস্বীকৃতি জানালে রাত প্রায় ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে কক্ষে প্রবেশ করা হয়। এ সময় প্রক্টর ড. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে তাদের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয় বলে জানা যায়। ঘটনার পরদিন (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর একজন অধ্যাপককে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছ

গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ কর্মকর্তা আটক, অতঃপর...

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর একটি ডরমিটরিতে সঙ্গীত বিভাগের ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তের সঙ্গে গভীর রাতে একই বিভাগের এক নারী শিক্ষার্থীকে আটক করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই নারী শিক্ষার্থী প্রায়ই তবলা শেখার জন্য ডেমোনস্ট্রেটরের বাসায় যেতেন। ঘটনার রাতে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা তাদের কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে ডেমোনস্ট্রেটর ও শিক্ষার্থী বাইরে আসতে অস্বীকৃতি জানালে রাত প্রায় ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে কক্ষে প্রবেশ করা হয়।

এ সময় প্রক্টর ড. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে তাদের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয় বলে জানা যায়।

ঘটনার পরদিন (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর একজন অধ্যাপককে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করা হয়েছে।

তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে তদারকি বাড়ানো হবে এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow