গরমেও আরামদায়ক হবে কালো পোশাক
অনেকেরই পোশাকের মধ্যে কালো রঙ সবচেয়ে পছন্দের। কালো রঙে একটি ক্লাসিক, এলিগ্যান্ট এবং সবসময় ফ্যাশনেবল লুক পাওয়া যায়। তবে গরমের সময় অনেকেই দ্বিধায় পড়ে যান, কালো পরলে কি বেশি গরম লাগবে? দেখতে কি ভালো লাগবে? আসলে সঠিকভাবে স্টাইল করলে গরমকালেও কালো পোশাক হতে পারে দারুণ ফ্যাশন স্টেটমেন্ট। অনেকে মনে করেন কালো রং বেশি তাপ শোষণ করে, তাই গরম লাগে। এটি আংশিক সত্য হলেও বাস্তবে পোশাকের আরাম নির্ভর করে কাপড়ের ধরন ও কাটিংয়ের ওপর। ভারী বা টাইট পোশাক হলে রং যাই হোক গরম লাগবে। তাই গরমে কালো পরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক কাপড় ও ডিজাইন নির্বাচন করা। পোশাকের জন্য সেরা কাপড় গরমে কালো পোশাক পরতে চাইলে হালকা এবং শ্বাস-প্রশ্বাস নিতে পারে এমন কাপড় বেছে নেওয়া উচিত। এসব কাপড় শরীরকে আরাম দেয় এবং ঘাম কমাতে সাহায্য করে, ফলে কালো রং হলেও অতিরিক্ত গরম লাগে না।গরমে সুতি, লিনেন, খাদি এবং মলমল কাপড় সবচেয়ে ভালো পছন্দ। এই কাপড়গুলো হালকা হওয়ায় বাতাস সহজে চলাচল করতে পারে এবং শরীর ঠান্ডা থাকে। বিশেষ করে কটন ও লিনেন গরমে খুবই আরামদায়ক। এছাড়া খাদি প্রাকৃতিক ফাইবার দিয়ে তৈরি হওয়ায় এটি ঘাম ভালোভাবে শোষণ করে। অন্
অনেকেরই পোশাকের মধ্যে কালো রঙ সবচেয়ে পছন্দের। কালো রঙে একটি ক্লাসিক, এলিগ্যান্ট এবং সবসময় ফ্যাশনেবল লুক পাওয়া যায়। তবে গরমের সময় অনেকেই দ্বিধায় পড়ে যান, কালো পরলে কি বেশি গরম লাগবে? দেখতে কি ভালো লাগবে? আসলে সঠিকভাবে স্টাইল করলে গরমকালেও কালো পোশাক হতে পারে দারুণ ফ্যাশন স্টেটমেন্ট।
অনেকে মনে করেন কালো রং বেশি তাপ শোষণ করে, তাই গরম লাগে। এটি আংশিক সত্য হলেও বাস্তবে পোশাকের আরাম নির্ভর করে কাপড়ের ধরন ও কাটিংয়ের ওপর। ভারী বা টাইট পোশাক হলে রং যাই হোক গরম লাগবে। তাই গরমে কালো পরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক কাপড় ও ডিজাইন নির্বাচন করা।
পোশাকের জন্য সেরা কাপড়
গরমে কালো পোশাক পরতে চাইলে হালকা এবং শ্বাস-প্রশ্বাস নিতে পারে এমন কাপড় বেছে নেওয়া উচিত। এসব কাপড় শরীরকে আরাম দেয় এবং ঘাম কমাতে সাহায্য করে, ফলে কালো রং হলেও অতিরিক্ত গরম লাগে না।
গরমে সুতি, লিনেন, খাদি এবং মলমল কাপড় সবচেয়ে ভালো পছন্দ। এই কাপড়গুলো হালকা হওয়ায় বাতাস সহজে চলাচল করতে পারে এবং শরীর ঠান্ডা থাকে। বিশেষ করে কটন ও লিনেন গরমে খুবই আরামদায়ক। এছাড়া খাদি প্রাকৃতিক ফাইবার দিয়ে তৈরি হওয়ায় এটি ঘাম ভালোভাবে শোষণ করে। অন্যদিকে মলমল কাপড় খুবই নরম এবং হালকা, তাই গরমে আরামদায়ক অনুভূতি দেয়।
ঢিলেঢালা ডিজাইন বেছে নিন
গরমে টাইট পোশাক এড়িয়ে চলাই ভালো। ঢিলেঢালা বা ফ্লোয়ি পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে না, ফলে বাতাস চলাচল করতে পারে। কালো মিডি ড্রেস, লং ফ্লেয়ার কুর্তি বা লুজ টপ গরমে বেশ আরামদায়ক হতে পারে। একইসঙ্গে এগুলো দেখতে স্টাইলিশও লাগে।
অফিস লুকে কালো ফ্যাশন
অফিসে কালো পোশাক পরলেও আপনি থাকতে পারেন স্মার্ট ও কুল। কালো কটন ওয়াইড-লেগ ট্রাউজার বা বেলবটমের সঙ্গে সাদা, অফ-হোয়াইট বা প্যাস্টেল শেডের শার্ট বা কুর্তি পরতে পারেন। এই কম্বিনেশন লুককে ভারসাম্যপূর্ণ এবং প্রফেশনাল করে তোলে।
উল্টোভাবে কালো টপ বা কুর্তির সঙ্গে হালকা রঙের ট্রাউজার পরলেও ভালো লাগে। এতে পুরো লুক ভারী মনে হয় না এবং গরমেও আরাম পাওয়া যায়।
পার্টি বা আউটিং লুক
পার্টিতে কালো পোশাক সবসময়ই জনপ্রিয়। কালো শর্ট ডেনিম, লং স্কার্ট বা কো-অর্ড সেট বেছে নিতে পারেন। পুরো আউটফিট কালো হলেও স্টাইলিং ঠিক থাকলে দেখতে অসাধারণ লাগে। তবে এখানে অ্যাক্সেসরিজ খুব গুরুত্বপূর্ণ। হালকা, প্যাস্টেল বা মিনিমাল জুয়েলারি ব্যবহার করলে লুক আরও আধুনিক ও স্মার্ট হয়।
কালো শাড়ির আলাদা আকর্ষণ
শাড়ির কোনো নির্দিষ্ট সময় নেই। কালো শাড়ি সব সময়ই একটি ক্লাসিক পছন্দ। গ্রীষ্মে সুতি, মলমল, কোটা বা খাদি কটনের কালো শাড়ি বেছে নিতে পারেন। সঙ্গে স্লিভলেস কালো বা কনট্রাস্ট ব্লাউজ পরলে লুক আরও আকর্ষণীয় লাগে।
সঠিক অ্যাক্সেসরিজের গুরুত্ব
কালো পোশাকের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে অ্যাক্সেসরিজের ওপর। অতিরিক্ত ভারী বা ঝলমলে জুয়েলারি না ব্যবহার করে হালকা ও ব্যালান্সড জুয়েলারি বেছে নিন। প্যাস্টেল বা ন্যাচারাল টোনের ব্যাগ ও জুতো কালো বেছে নিতে পারেন।
কালো রং গরমকালে পরা যাবে না, এই ধারণা সম্পূর্ণ ঠিক নয়। সঠিক কাপড়, কাটিং এবং স্টাইলিং জানা থাকলে কালো পোশাক গরমেও হতে পারে আরামদায়ক ও ফ্যাশনেবল।
সূত্র: ভোগ, স্টাইল লিস্ট, টাইমস অব ইন্ডিয়া
এসএকেওয়াই
What's Your Reaction?