গরমে স্বস্তি পেতে যেসব রঙের পোশাক পরবেন

শহর জুড়ে আবারও শুরু হয়েছে তীব্র গরমের দাপট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রখর রোদে জনজীবন প্রায় অতিষ্ঠ। দিনের শুরুতেই ঘাম ঝরছে, আর দুপুরে তা যেন অসহনীয় হয়ে ওঠে। কিন্তু কাজ থেমে থাকে না, অফিস, পড়াশোনা বা দৈনন্দিন প্রয়োজনেই বের হতে হয় সবাইকে। তাই গরমকে পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও, কিছু সহজ কৌশল মেনে চললে এর প্রভাব অনেকটাই কমানো যায়। আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার পোশাকের রং। কেন হালকা রঙের পোশাক পরা উচিত? গরমকালে পোশাক নির্বাচন শুধু ফ্যাশনের বিষয় নয়, বরং আরামের সঙ্গেও সরাসরি জড়িত। সূর্যের তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবীতে আসে এবং বিভিন্ন রং সেই তাপ ভিন্নভাবে শোষণ করে। গাঢ় রং যেমন কালো বা নীল বেশি তাপ শোষণ করে, ফলে শরীর দ্রুত গরম হয়ে যায়। অন্যদিকে সাদা বা হালকা রং সূর্যের তাপ প্রতিফলিত করে দেয়, ফলে শরীর তুলনামূলক ঠান্ডা থাকে। তাই গরমের দিনে হালকা রঙের পোশাক বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সাদা সাদা রং গরমের দিনে সবচেয়ে আরামদায়ক হিসেবে বিবেচিত। এই রং সূর্যের আলো প্রতিফলিত করে, ফলে শরীরে তাপ জমতে পারে না। তাই সাদা পোশাক পরলে ঘাম কম হয় এবং সারাদিন ফ্রেশ অনুভূতি পাওয়া যায়। বাইরে বের হও

গরমে স্বস্তি পেতে যেসব রঙের পোশাক পরবেন

শহর জুড়ে আবারও শুরু হয়েছে তীব্র গরমের দাপট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রখর রোদে জনজীবন প্রায় অতিষ্ঠ। দিনের শুরুতেই ঘাম ঝরছে, আর দুপুরে তা যেন অসহনীয় হয়ে ওঠে। কিন্তু কাজ থেমে থাকে না, অফিস, পড়াশোনা বা দৈনন্দিন প্রয়োজনেই বের হতে হয় সবাইকে। তাই গরমকে পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও, কিছু সহজ কৌশল মেনে চললে এর প্রভাব অনেকটাই কমানো যায়। আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার পোশাকের রং।

কেন হালকা রঙের পোশাক পরা উচিত?

গরমকালে পোশাক নির্বাচন শুধু ফ্যাশনের বিষয় নয়, বরং আরামের সঙ্গেও সরাসরি জড়িত। সূর্যের তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবীতে আসে এবং বিভিন্ন রং সেই তাপ ভিন্নভাবে শোষণ করে। গাঢ় রং যেমন কালো বা নীল বেশি তাপ শোষণ করে, ফলে শরীর দ্রুত গরম হয়ে যায়। অন্যদিকে সাদা বা হালকা রং সূর্যের তাপ প্রতিফলিত করে দেয়, ফলে শরীর তুলনামূলক ঠান্ডা থাকে। তাই গরমের দিনে হালকা রঙের পোশাক বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

সাদা

সাদা রং গরমের দিনে সবচেয়ে আরামদায়ক হিসেবে বিবেচিত। এই রং সূর্যের আলো প্রতিফলিত করে, ফলে শরীরে তাপ জমতে পারে না। তাই সাদা পোশাক পরলে ঘাম কম হয় এবং সারাদিন ফ্রেশ অনুভূতি পাওয়া যায়। বাইরে বের হওয়া বা দৈনন্দিন কাজে সাদা পোশাক একটি নিরাপদ পছন্দ।

jago

আকাশি

আকাশি রং গরমের দিনে শুধু আরামই দেয় না, মানসিক প্রশান্তিও এনে দেয়। এই রং দেখতে শীতল এবং চোখে আরামদায়ক। দিনের বেলা অফিস, দাওয়াত বা যেকোনো কাজে আকাশি রঙের পোশাক আপনাকে ফ্রেশ ও স্মার্ট দেখাবে। তীব্র রোদেও এই রং চোখে লাগে না, বরং একধরনের শীতল অনুভূতি দেবে।

ধূসর

ধূসর রং একটি নিরপেক্ষ ও মার্জিত রং, যা গরমেও বেশ আরামদায়ক। এটি খুব বেশি তাপ শোষণ করে না এবং সাদা রঙের একটি ভালো বিকল্প হিসেবে কাজ করে। যারা একটু ভিন্ন ও স্মার্ট লুক চান, তারা ধূসর রং বেছে নিতে পারেন। শাড়ি, সালোয়ার-কামিজ বা অফিসিয়াল পোশাকে এই রং আপনাকে আলাদা করে তুলবে।

 jago

বেজ

বেজ রং বর্তমানে ফ্যাশনে বেশ জনপ্রিয় এবং গরমের জন্যও উপযোগী। এটি সাদা ও ধূসরের মাঝামাঝি একটি রং, যা সূর্যের তাপ প্রতিফলিত করে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। বেজ রঙের পোশাক পরলে আপনি যেমন আরাম পাবেন, তেমনি ট্রেন্ডিও দেখাবেন। অফিস, প্রেজেন্টেশন বা দৈনন্দিন ব্যবহারে এই রং একটি চমৎকার পছন্দ।

প্যাস্টেল শেড

প্যাস্টেল রংগুলো গরমের ফ্যাশনে আলাদা মাত্রা যোগ করে। মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, ইয়েলো, বেবি পিঙ্ক, মভ- এসব রং শরীরকেও ঠান্ডা রাখতে সাহায্য করে। এই রংগুলোর তাপ শোষণের ক্ষমতা কম হওয়ায় গরমে আরাম পাওয়া যায়। পাশাপাশি এগুলো আপনার স্টাইলকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে তোলে।

গরমের দিনে আরাম পেতে শুধু ফ্যান বা এসির ওপর নির্ভর করলেই হবে না, বরং নিজের পোশাকের দিকেও নজর দিতে হবে। সঠিক রঙের পোশাক বেছে নিলে গরমের কষ্ট অনেকটাই কমানো সম্ভব। তাই এই গরমে হালকা ও আরামদায়ক রং বেছে নিন, আর থাকুন স্বস্তিতে ও স্টাইলিশভাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিবিসি ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow