গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস

সারাদেশের অধিকাংশ জায়গায় তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তবে ৫ জুন (শুক্রবার) সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে শুক্রবার থেকে গরম অনেকটা কমে যেতে পারে। বুধবার (৩ জুন) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৫ জুন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে শুক্রবার সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে গতকাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখাল

গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস

সারাদেশের অধিকাংশ জায়গায় তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তবে ৫ জুন (শুক্রবার) সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে শুক্রবার থেকে গরম অনেকটা কমে যেতে পারে।

বুধবার (৩ জুন) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৫ জুন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে শুক্রবার সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গতকাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরএএস/জেএইচ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow