গাইবান্ধায় অবরোধের পর প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় বসলো ২১৫ শিক্ষার্থী

গাইবান্ধার ফুলছড়ি ও পলাশবাড়ি উপজেলার তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা প্রবেশপত্র হাতে নিয়ে তারা নিজ নিজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্টরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্ব-স্ব উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার। পলাশবাড়ীর বাসুদেব পরীক্ষা কেন্দ্রে থাকা অ্যাকাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন বলেন, প্রবেশপত্র না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। পলাশবাড়ীর দুই প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী প্রবেশপত্র হাতে নিয়ে পরীক্ষায় বসেছেন। এর আগে গতকাল দুপুরে বিদ্যালয়ে প্রবেশপত্র না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন ও জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হন। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন পরীক্ষার্থীরা-অভিভাবকরা। এতে মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। পরে অবরোধ চলাকালে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

গাইবান্ধায় অবরোধের পর প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় বসলো ২১৫ শিক্ষার্থী

গাইবান্ধার ফুলছড়ি ও পলাশবাড়ি উপজেলার তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা প্রবেশপত্র হাতে নিয়ে তারা নিজ নিজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্ব-স্ব উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার।

পলাশবাড়ীর বাসুদেব পরীক্ষা কেন্দ্রে থাকা অ্যাকাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন বলেন, প্রবেশপত্র না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। পলাশবাড়ীর দুই প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী প্রবেশপত্র হাতে নিয়ে পরীক্ষায় বসেছেন।

এর আগে গতকাল দুপুরে বিদ্যালয়ে প্রবেশপত্র না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন ও জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হন। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন পরীক্ষার্থীরা-অভিভাবকরা। এতে মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। পরে অবরোধ চলাকালে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং থানা পুলিশের কর্মকর্তারা।

আরও পড়ুন:
প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় পরীক্ষাার্থীদের মহাসড়ক অবরোধ

তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে রাতেই দিনাজপুর শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করে মঙ্গলবার সকালে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন। 

অন্যদিকে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শোকজ করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

এছাড়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ অ্যাকাডেমিক বিদ্যালয়ের ১৫০ পরীক্ষার্থীর ভুলে ভরা প্রবেশপত্র সংশোধন হয়েছে। ওই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে নিশ্চিত করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রায়হান সরকার।

তিনি বলেন, গতকাল পরীক্ষার্থীরাদের প্রবেশপত্রের ভুলগুলো শিক্ষাবোর্ড সফটওয়্যারে ঠিক করে দেন। পরে প্রিন্ট করে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ বছর গাইবান্ধা জেলায় মোট ৬৮টি কেন্দ্রে ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৬ হাজার ২১ জন। এ ছাড়া ১৫টি কেন্দ্রে এসএসসি ও দাখিল (ভোক) পরীক্ষায় ২ হাজার ৫৯৮ জন ও ১১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৫ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

আনোয়ার আল শামীম/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow