গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো, অনুরুদ্ধ চন্দ্র (৭) ও অপুর্ব চন্দ্র (৪)। অনুরুদ্ধ চন্দ্র ওই গ্রামের নসচন্দ্রের ছেলে এবং অপুর্ব চন্দ্র একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে। বাদিয়াখালি ইউপি সদস্য সানা মিয়া জানান, বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে অপুর্ব ও অনুরুদ্ধসহ কয়েকজন শিশু খেলছিল। এরমধ্যে অনুরুদ্ধ ও অপুর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে খালে যায়। এদিকে বাকি শিশুরা খেলার এক পর্যায়ে তারা নিজ বাড়িতে যায়। দীর্ঘ সময়ে বাড়িতে না আসায় দুই শিশুর পরিবার খুঁজতে বের হয়। পরে ওই সহপাঠীদের কাছে জানতে পারে, অপুর্ব ও অনুরুদ্ধ বোতলে পানি আনতে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন খালে নেমে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর এলাকায় শোকের ছাড়া নেমে আসে। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, বাদিয়াখালি ইউনিয়নের চুনিয়াকান্দি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। আনোয়ার আল শামীম/আরএইচ/এএসএম

গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো, অনুরুদ্ধ চন্দ্র (৭) ও অপুর্ব চন্দ্র (৪)। অনুরুদ্ধ চন্দ্র ওই গ্রামের নসচন্দ্রের ছেলে এবং অপুর্ব চন্দ্র একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে।

বাদিয়াখালি ইউপি সদস্য সানা মিয়া জানান, বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে অপুর্ব ও অনুরুদ্ধসহ কয়েকজন শিশু খেলছিল। এরমধ্যে অনুরুদ্ধ ও অপুর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে খালে যায়। এদিকে বাকি শিশুরা খেলার এক পর্যায়ে তারা নিজ বাড়িতে যায়। দীর্ঘ সময়ে বাড়িতে না আসায় দুই শিশুর পরিবার খুঁজতে বের হয়। পরে ওই সহপাঠীদের কাছে জানতে পারে, অপুর্ব ও অনুরুদ্ধ বোতলে পানি আনতে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন খালে নেমে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর এলাকায় শোকের ছাড়া নেমে আসে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, বাদিয়াখালি ইউনিয়নের চুনিয়াকান্দি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

আনোয়ার আল শামীম/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow