গাইবান্ধায় ভোটের প্রস্তুতি সম্পন্ন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধা-৪ আসনে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। রাত পেরোলেই সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গাইবান্ধা উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৪২টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনের প্রার্থীসহ স্বতন্ত্র দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  স্থানীয় ভোটার, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী মাঠে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।   নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটের দিন কেন্দ্রগুলোতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব ও আনসার বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তা

গাইবান্ধায় ভোটের প্রস্তুতি সম্পন্ন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধা-৪ আসনে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। রাত পেরোলেই সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

গাইবান্ধা উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৪২টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।
এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনের প্রার্থীসহ স্বতন্ত্র দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

স্থানীয় ভোটার, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী মাঠে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটের দিন কেন্দ্রগুলোতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব ও আনসার বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন।

সব মিলিয়ে গাইবান্ধা-৪ আসনের নির্বাচন ঘিরে উৎসাহ, উত্তেজনা ও প্রত্যাশার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow