গাজায় ইসরায়েলি হামলায় শীর্ষ নেতার ছেলে আহত, পাঁচজন নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা খালিল আল-হাইয়ার ছেলে আজ্জাম আল-হাইয়া আহত হয়েছেন এবং কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।   বৃহস্পতিবার (৭ মে) প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটিতে এক হামলায় আজ্জাম আল-হাইয়া আহত হন এবং একই ঘটনায় আরও একজন মারা যান। এর আগের দিনে পৃথক হামলায় নিহত হন চারজন ফিলিস্তিনি নাগরিক। এর মধ্যে একজন গাজার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।     স্বাস্থ্যকর্মীরা জানান, দক্ষিণ গাজার খান ইউনিসে হামলায় নিহত হন মাদকবিরোধী ইউনিটের প্রধান নাসিম আল-কাজানি। একই ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। নিহত আজ্জাম আল-হাইয়ার বাবা খালিল আল-হাইয়া বলেন, ‘এই অপরাধমূলক হামলা আমাদের জনগণের ওপর আগ্রাসনের একটি অংশ। তারা জবরদস্তি, হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে চায়।’ তিনি আরও বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট একটি লক্ষ্য আছে। শিশু হত্যার বা নেতাদের শহীদ করার মাধ্যমে আমাদের ভয় দেখানো যাবে না।’ খালিল আল-হাইয়ার সহকারী তাহের আল-নোনো এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘আজ্জাম আল-হাইয়াকে লক্ষ্য করে হামলা চালানো নৈতিক ও মানবিক দিক থেকে চরম অবনতি

গাজায় ইসরায়েলি হামলায় শীর্ষ নেতার ছেলে আহত, পাঁচজন নিহত
গাজায় ইসরায়েলি বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা খালিল আল-হাইয়ার ছেলে আজ্জাম আল-হাইয়া আহত হয়েছেন এবং কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।   বৃহস্পতিবার (৭ মে) প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটিতে এক হামলায় আজ্জাম আল-হাইয়া আহত হন এবং একই ঘটনায় আরও একজন মারা যান। এর আগের দিনে পৃথক হামলায় নিহত হন চারজন ফিলিস্তিনি নাগরিক। এর মধ্যে একজন গাজার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।     স্বাস্থ্যকর্মীরা জানান, দক্ষিণ গাজার খান ইউনিসে হামলায় নিহত হন মাদকবিরোধী ইউনিটের প্রধান নাসিম আল-কাজানি। একই ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। নিহত আজ্জাম আল-হাইয়ার বাবা খালিল আল-হাইয়া বলেন, ‘এই অপরাধমূলক হামলা আমাদের জনগণের ওপর আগ্রাসনের একটি অংশ। তারা জবরদস্তি, হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে চায়।’ তিনি আরও বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট একটি লক্ষ্য আছে। শিশু হত্যার বা নেতাদের শহীদ করার মাধ্যমে আমাদের ভয় দেখানো যাবে না।’ খালিল আল-হাইয়ার সহকারী তাহের আল-নোনো এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘আজ্জাম আল-হাইয়াকে লক্ষ্য করে হামলা চালানো নৈতিক ও মানবিক দিক থেকে চরম অবনতি লক্ষণ।’ তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের মধ্যেও আমাদের নেতারা তাদের জনগণের অধিকার রক্ষায় দৃঢ় থাকবেন।’ গত অক্টোবর মাসে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাস এক শান্তি প্রস্তাবে সম্মত হয়েছিল। তবে এরপর ইসরায়েল বারবার শান্তিচুক্তি ভেঙেছে এবং অন্তত ৮৩০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।  উল্লেখ্য, এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৭২ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow