গাজায় হামাসের ২ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
গাজা উপত্যকায় পৃথক বিমান হামলায় হামাসের দুই কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছে। খবর আল জাজিরার। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শনিবার দক্ষিণ গাজায় চালানো এক বিমান হামলায় হামাসের নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল-রাহমান আবু লাবাদ নিহত হন। ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের নির ওজ কিবুত্জে হামলায় আবু লাবাদ অংশ নিয়েছিলেন। এছাড়া, শুক্রবার মধ্য গাজার পৃথক এক বিমান হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল-নাসের মুহাম্মদ খতিব নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া উত্তর গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে চালানো পৃথক হামলায় ৩ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এদিকে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহলান দ
গাজা উপত্যকায় পৃথক বিমান হামলায় হামাসের দুই কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছে। খবর আল জাজিরার।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শনিবার দক্ষিণ গাজায় চালানো এক বিমান হামলায় হামাসের নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল-রাহমান আবু লাবাদ নিহত হন।
ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের নির ওজ কিবুত্জে হামলায় আবু লাবাদ অংশ নিয়েছিলেন।
এছাড়া, শুক্রবার মধ্য গাজার পৃথক এক বিমান হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল-নাসের মুহাম্মদ খতিব নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া উত্তর গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে চালানো পৃথক হামলায় ৩ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহলান দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার তাকে জানিয়েছেন, তিনি ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে গাজায় হামলা বন্ধের লক্ষ্যে কাজ করছেন।
সূত্র: আল জাজিরা
What's Your Reaction?