গাজায় ৬০ হাজারের বেশি শিশু হারিয়েছে অন্তত একজন অভিভাবক
ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলার শুরুর পর আরও একটি করুণ তথ্য সামনে এসেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ৬০ হাজারের বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদন অনুযায়ী, মোট ৬০ হাজার ৭৩৭ জন শিশু অন্তত একজন অভিভাবক হারিয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন শিশু মাকে এবং ২ হাজার ৭১৩ জন শিশু বাবা-মা উভয়কেই হারিয়েছে। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ হাজার ২৭৬টি পরিবারের ৮ হাজার ৮৫৮ জন নিহত হয়েছেন। পরিবারের সবাই নিহত হওয়ায় তাদের নাম নাগরিক নিবন্ধন থেকে মুছে গেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা আরও দাবি করেছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে, যাতে যুদ্ধবিরতির পর থেকে ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জ
ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলার শুরুর পর আরও একটি করুণ তথ্য সামনে এসেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ৬০ হাজারের বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদন অনুযায়ী, মোট ৬০ হাজার ৭৩৭ জন শিশু অন্তত একজন অভিভাবক হারিয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন শিশু মাকে এবং ২ হাজার ৭১৩ জন শিশু বাবা-মা উভয়কেই হারিয়েছে।
এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ হাজার ২৭৬টি পরিবারের ৮ হাজার ৮৫৮ জন নিহত হয়েছেন। পরিবারের সবাই নিহত হওয়ায় তাদের নাম নাগরিক নিবন্ধন থেকে মুছে গেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা আরও দাবি করেছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে, যাতে যুদ্ধবিরতির পর থেকে ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া, পূর্ববর্তী হামলায় আহত আরও একজন ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত অক্টোবরে কার্যকর হওয়া ঘোষিত ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ২০৭ জন নিহত এবং ৩ হাজার ৯১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে মন্ত্রণালয়।
What's Your Reaction?