গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাস কাউন্টারকে জরিমানা

গাজীপুরের ভোগড়া বাইপাসে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত আসনের বেশি যাত্রী পরিবহন এবং টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে একটি বাস কাউন্টারকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভোগড়া বাইপাস এলাকার পেয়ারা বাগান বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল মোহাম্মদ মোজাহেরুল হক এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়। অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা রাখা হচ্ছে এবং একটি সিটে একাধিক যাত্রী পরিবহনের চেষ্টা চলছে। এসব অনিয়মের হাতেনাতে প্রমাণ মেলায় সংশ্লিষ্ট কাউন্টারকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিকটবর্তী একটি ফিলিং স্টেশনেও অনিয়ম পাওয়ায় সেটিকেও অর্থদণ্ড করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীচাপ বৃদ্ধি পাওয়ায় যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভোক্তা ও যাত্রীদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মো. আমিনুল ইসলাম/কেএইচকে/এএসএম

গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাস কাউন্টারকে জরিমানা

গাজীপুরের ভোগড়া বাইপাসে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত আসনের বেশি যাত্রী পরিবহন এবং টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে একটি বাস কাউন্টারকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ভোগড়া বাইপাস এলাকার পেয়ারা বাগান বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল মোহাম্মদ মোজাহেরুল হক এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়।

গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে দায়ে বাস কাউন্টারকে জরিমানা

অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা রাখা হচ্ছে এবং একটি সিটে একাধিক যাত্রী পরিবহনের চেষ্টা চলছে। এসব অনিয়মের হাতেনাতে প্রমাণ মেলায় সংশ্লিষ্ট কাউন্টারকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিকটবর্তী একটি ফিলিং স্টেশনেও অনিয়ম পাওয়ায় সেটিকেও অর্থদণ্ড করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীচাপ বৃদ্ধি পাওয়ায় যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভোক্তা ও যাত্রীদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. আমিনুল ইসলাম/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow